ISL Derby: চোট-আঘাতের সমস্যা ক্রমেই বাড়ছে, কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাসী লাল হলুদ শিবির

কঠিন পরিস্থিতিতে ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজোর হাত ধরে আইএসএলে কিছুটা ছন্দ ফিরে পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু মুম্বাই সিটি এফসি-র বিরুদ্ধে দুরন্ত খেলেও রক্ষণের হিজাজির একটা ভুলে শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে হয়েছিল অস্কার ব্রুজোর দলকে সঙ্গে দোসর চোট-আঘাতের সমস্যা।

ইস্টবেঙ্গল শিবিরে একাধিক চোট আঘাত। মরসুমের মাঝপথে ছিটকে গিয়েছেন মাদিহ তালাল। তাঁর পরিবর্ত নেওয়া হয়েছে সদ্য। নতুন বছরের শুরুতেই লাল হলুদ দলের নতুন সমস্যা চোট-আঘাত। দলের নির্ভরযোগ্য খেলোয়াড়রা অনেকেই চোট পেয়ে মাঠের বাইরে। ফলে মাঠে দলটাও মনের মতো করে সাজাতে পারছেন না কোচ অস্কার। মুম্বই ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন আনোয়ার আলি। এই ম্যাচে তিনি খেলতে পারবেন না।

আনোয়ার শেষ তিন দিন অনুশীলনে এলেও মাঠে নামতে পারেননি। তাঁর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন কোচ। এমনকি আনোয়ারের বিমানের টিকিটও কাটা ছিল। কিন্তু দলের সঙ্গে গুয়াহাটি যেতে পারলেন না আনোয়ার। ফলে তাঁর ডার্বি খেলা হচ্ছে না। তার উপর ম্যাচের আগের দিন অনুশীলনে সতীর্থ ফুটবলারের সঙ্গে সংঘর্ষে দাঁত ভাঙল জেসিন টিকের।

লাল হলুদ অনুশীলনে যোগ দিয়েছেন সল ক্রেসপো। মঙ্গলবার রাতেই তিনি কলকাতায় চলে এসেছিলেন আর বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন। তবে তাঁর ডার্বি খেলা সম্ভবত হবে না। তিনি অনিশ্চিতের তালিকায় আছেন। ফলে দল গঠন করতে বেশ সমস্যা পরতে হচ্ছে কোচ অস্কার ব্রুজোকে। আল্ট্রা ডিফেন্সিভ ছকেই দল নামাতে চাইছেন কোচ অস্কার।

পিছিয়ে থাকলেও চাপটা নিচ্ছেন অস্কার। তাঁর কথায়, , "চাপ থাকাটা আমাদের পক্ষে ভাল। এই চাপটাই আমরা উপভোগ করি এবং শনিবারও তার ব্যতিক্রম হবে না। ডার্বি ম্যাচ ঘিরে আলোচনা তো হবেই। কিন্তু সেটা মাথায় রাখলে হবে না। সমস্যা থাকলেও কিন্তু আমরা আমাদের মতোই চলব। মাঠের বাইরের ব্যাপার নিয়ে বেশি মাথা না ঘামিয়ে ফুটবল নিয়ে, দলের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবতে চাই। আমরা পুরোপুরি ফোকাসড রয়েছি। আমাদের নিজেদের উজাড় করে দিয়ে ম্যাচটা জিততে হবে। এটা আমাদের কর্তব্য।

সুপার সিক্স নিয়ে ভেবে অতিরিক্ত চাপ নিতে নারাজ কোচ। তঁার কথায়, , 'ধীরে ধীরে আমরা এগোতে চাইছি। আমরা টার্গেট করেছি প্রথম ছয়ে থাকার। দেখা যাক তা সম্ভব কি না। মুম্বই ম্যাচের ফলাফল আমার মনে হয়, দলের মানসিকতায় তা প্রভাব ফেলবে না।

লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, ডার্বিতে কে আছে কে নেই এটা গুরুত্বপূর্ণ নয়। ম্যাচটা হয় টেম্পারমেন্টে। ম্যাচটা এগারো বনাম এগারো হয়। এটা ভেবে ম্যাচ খেলতে নামলে ফলাফল হবে। আমি যাবো না বলেই ঠিক করেছিলাম। কিন্তু কোচ আমাকে যেতে বলেছেন, দেখছি। নতুন বিদেশি রিচার্ড সেলিস ডাগ আউটে থাকবেন কিনা সেটা কোচ ঠিক করবেন, বিমান সঠিক সময়ে পৌছালো কিনা সেটাও দেখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+