ISL: সুপার সিক্সের স্বপ্ন দেখছেন অস্কার, ক্রেসপো-মেসিকে খেলানো নিয়েও দিলেন বড় আপডেট
শনিবার ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। চোট আঘাতে সমস্যা লেগেই রয়েছে লাল হলুদ শিবিরে। এই পরিস্থিতিতেও গত ম্যাচে শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই শনিবার ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল।
খাতায় কলমে আইএসএল এর সুপার সিক্সের অঙ্ক অত্যন্ত কঠিন লাল হলুদের জন্য। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে ইস্টবেঙ্গল। তবে অস্কার ব্রুজো এখনই হাল ছাড়তে নারাজ। তিনি মনে করছেন অঙ্কের বিচারে এখনও সুপার সিক্সে ওঠার সুযোগ রয়েছে তাদের কাছে।

একই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন চেন্নাইয়িন এফসি বিরুদ্ধে ম্যাচই তাদের কাছে শেষ সুযোগ। এই ম্যাচে ৩ পয়েন্ট তুলতে না পারলে চলতি মরশুমের জন্য সুপার সিক্স এর পথ যে পুরোপুরি রুদ্ধ হয়ে যাবে তা এক প্রকার বুঝিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। ম্যাচের আগের দিন যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে এসে কোচ অস্কার বলেন, আমাদের কাছে এখনও একটা সুযোগ রয়েছে সুপার সিক্সে জায়গা করে নেওয়ার। তবে আগামীকালের ম্যাচ আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে তবেই সুপার সিক্সের দৌড়ে টিকে থাকা যাবে আগামী কয়েকটি ম্যাচ পরপর জিতলে সুপার সিক্সের পথ মসৃণ হতে পারে।
কিন্তু ৩ পয়েন্ট পেতে গেলে অনেক মেহনত করতে হবে লাল হলুদকে। কারণ একাধিক ফুটবলারের চোট রয়েছে। এই পরিস্থিতিতে নতুন যোগ দেওয়া ক্যামেরুনের স্ট্রাইকার রাফায়েল এরিক মেসি বৌলিকে আগামীকালের ম্যাচে খেলানো হবে কিনা তা নিয়েও জোর জল্পনা চলছে। শুক্রবার অনুশীলনে এসেছিলেন মেসি তিনি দুপুরে কলকাতা শহরে আসেন বিকেলে দলের অনুশীলনে এলেও মাঠে নামেননি। মূলত সতীর্থদের সঙ্গে পরিচয় পর্ব সেরেই ফিরে যান।
মেসির প্রসঙ্গে অস্কার বলেছেন অস্কার বলেছেন ওর জেট ল্যাগ রয়েছে দেখতে হবে আলোচনা করে খেলার মত জায়গায় আছে কিনা। এদিকে রিচার্ড সেলিসের অনুশীলন না করা নিয়েও এদিন যুক্তি দিলেন অস্কার। ম্যাচের আগের দিন মূলত রিহ্যাব করতেই দেখা গেল তঁাকে। এই প্রসঙ্গে অস্কারের জবাব ওর চোটের কোন সমস্যা নেই কিন্তু কিছুটা বিশ্রাম প্রয়োজন ছিল তাই অনুশীলন করেনি।
তবে লাল হলুদ শিবিরে জন্য বড় সুখবর হতে পারে ক্রেসপোর আপডেট। এই ম্যাচে কিছুক্ষণের জন্য হলেও মাঠে নামতে পারেন লাল হলুদের স্প্যানিশ তারকা সেটা ১০-১৫ মিনিটের জন্য হলেও হতে পারে। তবে ক্লেইটন সিলভার খেলা নিয়ে এখনও সংশয়ের রয়েছে অস্কারের মধ্যেই। তিনি বলেছেন ক্লেইটন দ্রুত নিজেকে ফিট করার চেষ্টা করছে তবে গোটাটাই নির্ভর করছে দলের মেডিকেল টিমের সবুজ সংকেতের উপরে।
শনিবারের ম্যাচে মাঠে ফিরতে মরিয়া ক্লেইটন। একান্ত চোট না সারলে চলতি মরশুমে আর খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা । একইসঙ্গে আনোয়ার আলিও দ্রুত চোট কাটিয়ে ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন। চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচে তাকেও কিছুক্ষণের জন্য হলেও দেখা যেতে পারে।
কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ফুটবলার প্রভাত লাকরা। তিনি বলেছেন আমরা নিজেদের ১০০ শতাংশ দিয়ে দলকে সুপার সিক্সে নিয়ে যাবার চেষ্টা করব।












Click it and Unblock the Notifications