ISL: জামশেদপুরের বিরুদ্ধে ৫ গোল চেন্নাইয়িনের, ব্যর্থতা অব্যাহত খালিদ জামিলের দলের

আইএসএলে বড় জয় পেল চেন্নাইয়িন এফসি। সোমবার জামশেদপুর এফসিকে ৫-১ গোলে হারিয়ে দিল দক্ষিণ ভারতের দলটি। পাঞ্জাব এফসির বিরুদ্ধে হারের পর দুরন্তভাবে প্রতাবর্তন করল চেন্নাইয়িন এফসি। খালিদ জামিলের দলের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স করল চেন্নাইয়িন।

ম্যাচের শুরু থেতেই আক্রমণের চাপ তৈরি করে চেন্নাইয়িন এফসি। ৬ মিনিটে প্রান্তিক চৌধুরির ভু‌লে এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি। বিপক্ষ ফুটবলারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি। ২২ মিনিটে দ্বিতীয় গোলের সন্ধান পেল চেন্নাইয়িন এফসি। দলের মিডিও ইরফান গোল করেন। এর দুই মিনিটের মধ্যেই তৃতীয় গোল করে দক্ষিণ ভারতের দলটি। এবার গোল করলেন কোন্নোর।

ম্যাচের শুরুতেই তিন গোলে পিছিয়ে পড়ায় অনেকটাই খেলা থেকে ছিটকে যায় ইস্পাত নগরীর দল। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরেন চেন্নাইয়িন দলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে বেশ কিছু পরিবর্তন করেন খালিদ জামিল। সমীর মুর্মু, নিখিল বার্লাদের মাঠে নামান। কিন্তু ৫৩ মিনিটে হলুদ কার্ড দেখেন আশুতোষ মেহেতা। ৫৪ মিনিটে ইরফানের পাস থেকে গোল করেন জর্ডন। ৭১ মিনিটে হামতের পাস থেকে লুকাস চেন্নাইয়িনের হয় পঞ্চম গোল করেন।

৮১ মিনিটে জামশেদপুরের হয়ে জাভি একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন। শেষ পর্যন্ত ৫-১ ফলে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে চেন্নাইয়িন। এই ম্যাচ জয়ের ফলে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকল চেন্নাইয়িন। ক্রমশ নামতে শুরু করেছে জামশেদপুর। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে খালিদ জামিলের দল।
এবার শুরুটা ভালোই করে জামশেদপুর কিন্ত বর্তমানে তারা ছন্দ হারিয়ে ফেলেছে, এরআগে নর্থইস্টের কাছে ৫ গোল হজম করতে হয় খালিদ জামিলের দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+