ISL: ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় চেন্নাইয়িনের, সুপার সিক্সের আশা টিকে থাকল চিমাদের
শনিবার আইএসএলে ছিল ডাবল হেডার। প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির। এই ম্যাচে ২-১ গোলে জয় পেল সুপার সিক্সের আশা জিইয়ে রাখল চেন্নাইয়নি এফসি। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর পর এবার পাঞ্জাবের বিরুদ্ধেও জয় পেল দক্ষিণ ভারতের দলটি। পর পর দুই ম্যাচে জয় পেয়ে সুপার সিক্সের আশা এখনও টিকে থাকল চেন্নাইয়িনের।
ঘরের মাঠে ৪-৪-২ ছকে খেলতে শুরু করেছিল চেন্নাইয়িন এফসি। অন্যদিকে, পাঞ্জাব এফসি খেলতে শুরু করেছিল ৪-২-৩-১ ছকে। সুপার সিক্সের পথে এগিয়ে যেতে হলে এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পাওয়া অত্যন্ত প্রয়োজন ছিল পাঞ্জাবের জন্য। কিন্তু তিন তো দূরের কথা ১ পয়েন্টও পেল না পাঞ্জাব ফলে তাদের প্লে অফ এখন মসৃণ হবে না।

আক্রমণের ছন্দে খেলতে শুরু করে পাঞ্জাব এফসি। অতিথি দলটি বিপক্ষের মাঠে আক্রমণের ছন্দে শুরু করলেও ফিনিশ করতে পারছিল না। মূলত বিপক্ষের বক্সে গিয়েই তারা ছন্দ হারিয়ে ফেলছিল। অন্যদিকে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে থাকে চেন্নাইয়িন। ১৯ মিনিটে পেনাল্টি পায় চেন্নাইয়নি। বক্সের মধ্যে মেলোরি হাতে বল লাগালে রেফারি পেনাল্টি দিতে ভুল করেননি। পেনাল্টি থেকে গোল করলেন জর্ডন গিল।
এরপর প্রথমার্ধে দুই দলি একাধিক গোলের সুযোগ পেয়েছিল কিন্তু সেখান থেকে গোল করতে পারেনি। ফলে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে চেন্নাইয়িন। কিন্ত দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলায় ফেরে পাঞ্জাব এফসি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই গোল করে ম্যাচে ফেরে পাঞ্জাব। ভিদালের পাস থেকে গোল করেন লুকা। খেলার ফল হয় ১-১। গোল করার পরই আরও উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করে পাঞ্জাব এফসি।
তবে খেলা থেকে হারিয়ে যায়নি চেন্নাইয়িন এফসিও। ৭৯ মিনিটে গোলদাতা গিলকে তুলে নিয়ে ড্যানিয়েল চিমাকে নামায় চেন্নাইয়িন। অবশেষে সুপার সাব হলেই সেই চিমাই। ৮৪ মিনিটে চিমাই চেন্নাইয়িনের হয়ে জয়সূচক গোলটি করলেন। এরপর বাকিটা সময় রক্ষণকে মজবুত করেই তিন পয়েন্ট নিশ্চিত করে তামিল দলটি। শেষ পর্যন্ত ২ - ১ ফলে জয় পেল চেন্নাইয়িন।
২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে চেন্নাইয়িন এফসি। অন্যদিকে, ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল পাঞ্জাব এফসি। চেন্নাইয়িনের জয়ে ইস্টবেঙ্গলের সমীকরণ আরও কঠিন হল।












Click it and Unblock the Notifications