ISL: মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দাপুটে জয়, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন সুনীলরা

শনিবার থেকে শুরু হল আইএসএলের প্লে-অফ পর্ব। কান্তিরাভা স্টেডিয়ামে প্লে-অফের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হয়েছিল মুম্বই সিটি এফসির। এই ম্যাচে ৫-০ গোলে জয় পেল বেঙ্গালুরু। সেইসঙ্গে সেমিফাইনালে স্থান নিশ্চিত করল সুনীল ব্রিগেড।

দুই দলই ৪-৩-৩ ছকে খেলতে শুরু করে। এই ম্যাচে সুনীল ছেত্রীকে প্রথম একাদশে রাখেননি বেঙ্গালুরু। কিন্তু তাতেও শুরু থেকেই আক্রমণের ছন্দেই খেলতে শুরু করে বেঙ্গালুরু এফসি। গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসি এবার শুরু থেকেই ভালো খেলতে পারছিল না। তাদের দলের খেলায় ধারাবাহিকতার অভাবটা ছিল স্পষ্ট। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে শুরুতেই গোল তুলে নেওয়াই ছিল বেঙ্গালুরুর রণকৌশল।

bfc

ম্যাচের নয় মিনিটেই প্রথম গোল করল বেঙ্গালুরু। সুরেশ সিং গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দিলেন। ডান দিক থেকে আসা বলে দারুণ ফি্নিশ করলেন বেঙ্গালুরু স্ট্রাইকার। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দ্বিতীয় গোল পেয়ে গেল বেঙ্গালুরু এফসি। পেনাল্টি থেকে গোল করলেন এডগার মেন্ডেজ। ২ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে বেঙ্গালুরু।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরা কঠিন ছিল মুম্বইয়ের জন্য কারণ ঘরের মাঠে বেঙ্গালুরু দুই গোলের লিড পেয়ে গিয়েছিল। মুম্বইয়ের অতি আক্রমণাত্বক ফুটবল তাদের বিপদ আরও বৃদ্ধি করল। মুম্বইকে কার্যত কার্যত গোলের মালা পরিয়ে দিল বেঙ্গালুরু। মুম্বই রক্ষণ কার্যত ডাহা ফেল করল এই ম্যাচে।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন সুনীল ছেত্রী। ৬২ মিনিটে রায়ান উইলিয়ামস বেঙ্গালুরুর হয়ে তৃতীয় গোলটি করলেন। তবে ঘরের মাঠে সুনীলের থেকে গোল চাইছিলেন ভক্তরা। অবশেষে ৭৬ মিনিটে গোলের আশা পূরণ করলেন সুনীল। ৮৩ মিনিটে জর্জ পেরেরা ফাইভস্টার পূরণ করলেন।

২৪ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট অর্জন করে টেবিলের ষষ্ঠ স্থানে শেষ করেছিল মুম্বই। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল বেঙ্গালুরু। সেমিফাইনালের ম্য়াচে বেঙ্গালুরু এফসির প্রতিপক্ষ এফসি গোয়া। আগামী ২ এপ্রিল সেমিফাইনাল পর্বের প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+