ISL: অপরাজিত তকমা ধরে রাখল বেঙ্গালুরু এফসি, কেরলকে হারিয়ে শীর্ষস্থান হল মজবুত
শুক্রবার আইএসএলে ছিল দুই দক্ষিণী দলের লড়াই। ঘরের মাঠে কেরল ব্লাস্টার্স মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসির। কেরলের ডেরায় গিয়ে দাদাগিরি দেখাল বেঙ্গালুরু। ৩-১ গোলে জয় পেল বেঙ্গালুরু দল।
শেষ ম্যাচে মহমেডানকে কলকাতায় এসে হারিয়েছিল কেরল। কিন্তু নিজেদের ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখতে ব্যর্থ হল কেরল। কোচিচে নিজেদের সমর্থকদের সামনে একেবারেই মেলেে ধরতে পারলেন না প্রীতম কোটালরা। উল্টে আইএসএলের ছয় ম্যাচ শেষে অপরাজিত থেকে শীর্ষস্থান মজবুজ করল বেঙ্গালুরু।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল গোলের লক্ষ্যে ঝাঁপায়। কিন্তু কাঙ্খিত গোল আসছিল না। অবশেষে ৭৪ মিনিটে বেঙ্গালুরুকে লিড এনে দিলেন মেন্ডেজ। দুরন্ত ফিনিসে ম্যাচের ফল ২-১ করলেন। ম্যাচের অতিরিক্ত সময়ে বেঙ্গালুরু দলের লিড বাড়ালেন সেই মেন্ডেজ। জোড়া গোল করে ম্যাচের নায়ক হলেন মেন্ডেজ। শেষ পর্যন্ত ৩-১ গেোলে জয় এবং কেরলের ডেরা থেকে মূল্যবান তিন পয়েন্ট পেল বেঙ্গালুরু এফসি।
এখনও পর্যন্ত আইএসএলে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেল বেঙ্গালুরু এফসি। কেরলকে হারানোর পর ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল বেঙ্গালুরু এফসি। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে কেরল। বাংলার দলের মধ্যে মোহনবাগান এসজি তিন নম্বরে আছে।












Click it and Unblock the Notifications