আইএসএল: গোয়ার সঙ্গে ড্র করে সেমি ফাইনালে আটলেটিকো দে কলকাতা

আইএসএল: গোয়ার সঙ্গে ড্র করে সেমি ফাইনালে অ্যাটলেটিকো দে কলকাতা
কলকাতা, ১১ ডিসেম্বর : ফিকরু টাফেরার পেনাল্টিতে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে পৌছে গেল আটলেটিকো দে কলকাতা। এফসি গোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে এদিন খেলা শেষ করে কলকাতা।

ম্যাচের প্রথমার্ধে ২৭ মিনিটের মাথায় এগার মার্সেলিনো প্রথম গোলটি করেন এফসি গোয়ার পক্ষ থেকে। তারই জবাবে ৬৭ মিনিটে গোলে বল পাঠান ফিকরু। ১৪ ও ১৭ ডিসেম্বর দুটি সেমিফাইনালে কলকাতা ও গোয়া মুখোমুখি হবে।

১৪ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আপাতত রয়েছে এফসি গোয়া। গোয়ার থেকে ৩ পয়েন্ট কমে রয়েছে আটলেটিকো দে কলকাতা। আগামী ২০ ডিসেম্বর হবে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল।

এদিনের খেলা প্রথম থেকেই যেন গতি হারাতে শুরু করে। এদিন প্রথমার্ধে কোনও দলকেই আক্রমণাত্মক দেখায়নি। বরং বল পায়ে জমানোরই খেলা চলছিল যেন দুই পক্ষের তরফেই। কিন্তু ধীরে ধীরে আক্রমণে আসে আটলেটিকো দে কলকাতা। ম্যাচের শেষ ২২ মিনিট গোয়া ১০ খেলোয়াড় নিয়েই খেলে। ফিকরুকে ধাক্কা মেরে নীচে টানায় গোয়ার ব্রুনো পিনহেরোকে লাল কার্ড দেখতে হয়। একইসঙ্গে পেনাল্টি পায় অ্যাটলেটিকোর। আর তার যথাযথ সুযোগ নিয়েছেন ফিকরু।

অ্যাটলেটিকো দে কলকাতা-র ফরওয়ার্ড বলজিৎ সাহানি প্রথম দিকে বেশ কিছু সুযোগ পেলেও একটাও কাজে লাগাতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+