দিল্লিকে ২-১ গোলে হারিয়ে মরশুম শেষ করল এটিকে
যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন দিল্লি ডায়নামোসকে ২-১ গোলে হারিয়ে এবছরের মরশুম শেষ করল আতলেতিকো দে কলকাতা।
যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন দিল্লি ডায়নামোসকে ২-১ গোলে হারিয়ে এবছরের মরশুম শেষ করল আতলেতিকো দে কলকাতা। সবমিলিয়ে ষষ্ঠ স্থানে পয়েন্ট টেবলে শেষ করল এটিকে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে ম্যাচের ৬৩ মিনিটে এডু গার্সিয়া গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৭২ মিনিটের মাথায় দিল্লির নন্দকুমার গোল করে সমতা ফেরান। পরে ৮৮ মিনিটে অঙ্কিত মুখোপাধ্যায় গোল করে এটিকে-র জয় নিশ্চিত করেন।
এদিন জয়ের ফলে ১৮ ম্যাচে ছয়টি জয়, ছয়টি ড্র ও ছয়টি হারের ফলে এটিকে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থামল। প্রথম চারটি দল হল বেঙ্গালুরু এফসি, গোয়া, মুম্বই সিটি, নর্থইস্ট ইউনাইটেড। ৩৪ পয়েন্ট নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে দুটি দল- বেঙ্গালুরু এফসি ও গোয়া।












Click it and Unblock the Notifications