ISL: ডার্বির আগেই আসছেন নতুন বিদেশি! মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে পারবেন আনোয়ার আলি?
সোমবার ঘরের মাঠে মুম্বই সিটির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে নামছে লাল হলুদ ব্রিগেড। জয় দিয়েই নতুন বছরটা শুরু করতে মরিয়া অস্কার ব্রুজোর দল।
বিগত কয়েকদিন ধরেই লাল হলুদ শিবিরে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল তা হল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে কি আনোয়ার আলি এবং সৌভিক চক্রবর্তী খেলতে পারবেন, কারণ দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার বিগত কয়েকটি অনুশীলনে সাইড লাইনে ছিলেন। কিন্ত ম্যাচের আগেরদিন রবিবার সকালে যে দৃশ্য দেখা গেল তা লাল হলুদ জনতার জন্য স্বস্তির। দুই ফুটবলার চুটিয়ে দলের সঙ্গে অনুশীলন করলেন। ফলে তাদের ফিটনেস নিয়ে কোনও ধোঁয়াশা নেই।

প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি প্রসঙ্গে আনোয়ার বলেন, প্রতিপক্ষ দল গতবারের চ্যাম্পিয়ন। তার উপর এই দলটি উঠে নেমে খেলতে পারে, ফলে ওদের বিরুদ্ধে খেলা কিছুটা কঠিন। ওরা বেশি ভার্টিকাল ফুটবল খেলে। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। ওদের বারবার ব্লক করতে হবে। মাঝমাঠে বা গোল এরিয়ায় বেশি জায়গা দিলেই বিপদ হতে পারে , আমাদের বল যথাসম্ভব বেশি দখলে রাখতে হবে।
অস্কার দায়িত্ব নেওয়ার পর আইএসএলে হাল ফিরেছে ইস্টবেঙ্গলের। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন ১১ নম্বরে রয়েছে লাল হলুদ। সুপার সিক্সে জায়গা করে নিয়ে প্লে-অফে ওঠার সুযোগ আছে লাল হলুদের। তবে প্রথম সাত ম্যাচ একেবারেই খাপার খেলেছে ইস্টবেঙ্গল। তাই এ বারও যদি ইস্টবেঙ্গল নক আউটে উঠতে না পারলেও সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই বলেই মনে করেন অস্কার।
মুম্বই ম্যাচের আগে স্প্যানিশ কোচ বলেন, আমরা যদি সুপার সিক্সে নাও পৌঁছতে পারি, তা হলে কি গোটা মরশুমই ব্যর্থ হবে? আমার তা মনে হয় না। কারণ, লিগে খুব খারাপ শুরুর পরেও আমরা দারুন ভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। লক্ষ্যে পৌঁছতে না পারলেও দলের লড়াইয়ের জন্য গর্বিত হওয়া উচিত আমাদের। সমর্থকদের সবাইকে বিষয়টি নিয়ে ভাবতে হবে।
ডার্বির আগে নতুন বিদেশি যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গল দলে তারও বার্তা দিয়ে রাখলেন অস্কার। তিনি বলেন, তালালকে আর এই মরশুমে পাওয়া যাবে না। তার পরিবর্তে আর একজন বিদেশীকে ফুটবলারকে নেওয়া হবে তবে ফুটবলারের নাম ঘোষণা করবে ক্লাব।
সল ক্রেসপোকে কি ডার্বিতে খেলতে পারবেন এই প্রসঙ্গে অস্কারে জবাব, ক্রেসপোর ভিসা সমস্যা মিটলে আশা করি, ডার্বির আগেই চলে আসবে সল। আসলে স্পেনে বড়দিনের লম্বা ছুটি থাকায় ভিসার কাগজপত্র তৈরি হতে একটু সময় লাগছে। সেই জন্যই ওর আসতে একটু দেরি হচ্ছে। আশা করি, আগামী সপ্তাহেই চলে আসতে পারে সে।












Click it and Unblock the Notifications