আইএসএল-এর সূচিতে পরিবর্তন, দেখে নিন আপনার প্রিয় দলের খেলা বদলাল কি না
আইএসএল-এর সূচিতে পরিবর্তন, দেখে নিন আপনার প্রিয় দলের খেলা বদলাল কি না
আইএসএল ২০২২-২৩ মরসুম শুরু হতে চলেছে ৭ অক্টোবর ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ দিয়ে। উদ্বোধনী ম্যাচের এক সপ্তাহও বাকি নেই, তারই মধ্যে তিন ম্যাচের সূচিতে পরিবর্তন আনল এফএসডিএল।

জামশেদপুর এফসি'র তিনটি ম্যাচের সময় সূচির পরিবর্তন ঘটেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ডিফন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জামশেদপুরের ম্যাচ ছিল ১২ নভেম্বর ২০২২, সেটি এগিয়ে এসেছে ৯ নভেম্বর। এটি জামশেদপুরের হোম ম্যাচ। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই এই ম্যাচ শুরু হবে।
জামশেদপুরের আরও একটি হোম ম্যাচের সূচি পরিবর্তন হয়েছে। ২১ জানুয়ারি ২০২৩, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচটি খেলার কথা ছিল টাটা গোষ্ঠীর দলটির কিন্তু সেই ম্যাচ তিন দিন এগিয়ে খেলা হবে ১৮ জানুয়ারি একই সময়ে।
দু'টি হোম ম্যাচের পাশাপাশি জামশেদপুর এফসির একটি অ্যাওয়ে ম্যাচের সূচিরও পরিবর্তন হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৩, কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল জামশেদপুরের কিন্তু সেই ম্যাচ এগিয়ে নতুন সূচি অনুযায়ী খেলা হবে ২২ ফেব্রুয়ারি। ম্যাচের সময় একই রয়েছে। বাকি সূচিতে কোনও পরিবর্তন নেই।
আইএসএল ২০২১-২২ মরসুমে জামশেদপুর এফসি আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়। গ্রুপ পর্ব শেষে শীর্ষ স্থানে শেষ করেছিল জামশেদপুর। ফুটবল দেবতা আরও একটু সহায় থাকলে আইএসএল ট্রফিও আসত জামশেদপুরের ঘরে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications