ইস্টবেঙ্গলে আসছেন ব্রাইট,নাইজেরিয়ান স্ট্রাইকারের পায়ে আক্রমণে শক্তি বাড়ানোর স্বপ্ন দেখছে লাল-হলুদ

ইস্টবেঙ্গলে আসছেন ব্রাইট,নাইজেরিয়ান স্ট্রাইকারের পায়ে আক্রমণে শক্তি বাড়ানোর স্বপ্ন দেখছে লাল-হলুদ

প্রথম আইএসএলে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। ভালো মানের স্ট্রাইকারের অভাবের কারণে এখনও পর্যন্ত চার ম্যাচ শেষেও লিগে একটিও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলে আসছেন ব্রাইট, নাইজেরিয়ান স্ট্রাইকারের পায়ে আক্রমণে শক্তি বাড়ানোর স্বপ্ন

শেষ ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ ড্র করার, ১ পয়েন্ট এসেছে। টুর্নামেন্ট সময় যত এগোচ্ছে ইস্টবেঙ্গলের আক্রমণভাগে একজন পজিটিভ স্ট্রাইকারের অভাব আরও বেশি করে চোখে পড়ছে।

সেখানে দাঁড়িয়েই এবার স্ট্রাইকার সমস্যা মেটাতে তৎপর হল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খুললে নতুন স্ট্রাইকার নেওয়া হবে নাকি এখনও ফ্রি স্ট্রাইকার নিয়ে পরিস্থিতি সামলানো হবে, সেই উত্তরের খোঁজেই ফ্যানেরা তাকিয়ে ছিলেন।

অবশেষে ফ্রি স্ট্রাইকারদের মধ্য়ে থেকে নাম বেছে চূড়ান্ত করল এসসি ইস্টবেঙ্গল। সবকিছু ঠিকঠাক থাকলে নাইজিরিয়ার যুব দল ও প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের প্রাক্তন স্ট্রাইকার ব্রাইট এনোবাখর লাল-হলুদ শিবিরে যোগ দিতে চলেছেন। ব্রাইট যোগ দিলে ইস্টবেঙ্গলের আক্রমণে বৈচিত্র্য আসার পাশাপাশি শক্তিশালী হতে চলেছে বলা যায়।

জানা গিয়েছে, ইতিমধ্য়ে ব্রাইটের ভিসা ক্লিয়ার হয়েছে। দু-তিনদিনের মধ্যেই তরুণ এই স্ট্রাইকার ভারতে পা রাখতে পারেন। ২২ বছর বয়সী তরুণ এই স্ট্রাইকার ২০১৫-২০২০ সাল পর্যন্ত উলভারহ্যাম্পটনে ৪১টি ম্যাচ খেলেন। ব্রিটিশ ক্লাবের হয়ে ১টি গোল করলেও, লোনে পরবর্তী সময়ে কভেন্ট্রি সিটিতে গিয়ে তিনি ১৮ ম্যাচে ৬টি গোল করেন। মাত্র ২২ বছর বয়সী এই স্ট্রাইকার নাইজিরিয়ার অনুর্দ্ধ-২৩ দলের হয়ে ২টি ম্যাচ খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+