হাবাসের চালে মাত মোলিনা, ২-১ ব্যবধানে পুনের কাছে হার এটিকের

পুণের ঘরের মাঠে ২-১ ব্যবধানে এদিন হারতে হল এটিকে-কে। এবং আপাতত ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরেই থাকতে হল মোলিনার দলকে।

পুণে, ৬ নভেম্বর : সুযোগ পেয়েও পুনে সিটি এফসিকে হারাতে ব্যর্থ হল আতলেতিকো দে কলকাতা। নিজের পুরনো দলকে বিরুদ্ধে পেয়ে যেন পুরো প্রাণ দিয়ে স্ট্র্যাটেজি সাজিয়ে ঝাঁপালেন আন্তোনিও লোপেজ হাবাস। আর প্রতিপক্ষ কোচ হোসে মোলিনাকে প্রায় রণকৌশলে মাত করলেন বলা যায়। [খুব শীঘ্রই মেসি-রোনাল্দোর ভারতে খেলতে আসার সম্ভাবনা! তবে খেলবে কোথায়?]

সবমিলিয়ে পুণের ঘরের মাঠে ২-১ ব্যবধানে এদিন হারতে হল এটিকে-কে। এবং আপাতত ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরেই থাকতে হল মোলিনার দলকে।

হাবাসের চালে মাত মোলিনা, ২-১ ব্যবধানে পুনের কাছে হার এটিকের

এদিন প্রথমার্ধের ৪১ মিনিটের মাথায় কর্ণারের বলে হেড করে পুণেকে এগিয়ে দেন এডোয়ার্দো। বক্সে প্রায় অরক্ষিত থেকে পুণেকে নির্দ্বিধায় হেড করে এগিয়ে দেন তিনি। এরপরে ৫৫ মিনিটের মাথায় এটিকে বক্সে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় পুণে। পেনাল্টি থেকে ২-০ এগিয়ে দেন অ্যানিবল।

যদিও ২ গোলে পিছিয়ে থেকেও আক্রমণ থেকে সরে আসেনি কলকাতা। বরং যত সময় এগিয়েছে তত আক্রমণে ধার বাড়িয়েছে এটিকে। আর এভাবেই ম্যাচের ৭০ মিনিটের মাথায় পোস্তিগাকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় এটিকে। পেনাল্টিতে গোল করে ব্যবধান কমান ডেভিড হিউম।

যদিও এরপরে বারবার আক্রমণভাবে ধার বাড়ালেও গোল পায়নি হোসে মোলিনার ছেলেরা। পোস্তিগা, সমীঘ দৌতি, হিউমরা সুযোগ পেলেও তা গোলে বদলাতে পারেননি। দুটি দলই আক্রমণে ঝাঁঝ বাড়াতে গিয়ে বেশ কিছু ফাউল করে ফেলে।

সবমিলিয়ে ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রইল আতলেতিকো দে কলকাতা। আর এই ম্যাচে জয়ের সুবাদে ৮ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল পুণে। উঠে এল লিগ তালিকায় ৬ নম্বরে এবং একইসঙ্গে লিগও জমিয়ে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+