Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইএসএলে দিল্লি ডায়নামোসের মার্কি প্লেয়ার হিসাবেই ফিরছেন মালৌদা

নয়াদিল্লি, ৩০ অগাস্ট : ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী দলের সদস্য ফ্লোরেন্ট যোহান মালৌদা দিল্লি ডায়নামোসের হয়ে আইএসএলে (ইন্ডিয়ান সুপার লিগ) ফিরতে চলেছেন। আসন্ন মরশুমে তিনি মার্কি খেলোয়াড় হিসাবে আইএসএলে খেলবেন বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে। [আইএসএলে কলকাতার দল কিনতে চলেছেন শাহরুখ খান!]

গত মরশুমে অসাধারণ পারফরম্যান্স করেন মালৌদা। তিনি মিডফিল্ডার হিসাবে অসাধারণ খেলেন। গোল করার পিছনে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তিনিই করেছিলেন। তাই মালৌদা দলে ফেরায় অনেকটা স্বস্তিতে দিল্লি ডায়নামোস দল। [ISL টুর্নামেন্টের সময়সূচি]

দিল্লি ডায়নামোসের মার্কি প্লেয়ার হিসাবেই ফিরছেন মালৌদা

গতবছর মোট ১০টি ম্যাচ খেলেন মালৌদা। তার মধ্যে ৮টিতে অসাধারণ অ্যাসিস্ট করেন গোল করার ক্ষেত্রে। দিল্লি ডায়নামোস ক্লাব সভাপতি প্রশান্ত আগরওয়াল বলেন, মালৌদা একজন টিম প্লেয়ার। গতবছর সেমিফাইনাল পর্যন্তও সে আমাদের সঙ্গে দারুণভাবে ছিল। মাঠে ও মাঠের বাইরে ওর নেতৃত্ব দেওয়ার দক্ষতা অসাধারণ।

মালৌদা দিল্লি ডায়নামোসের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়। ফলে মালৌদাকে ফিরিয়ে আনতে পেরে ক্লাব কর্তৃপক্ষও যে প্রচণ্ড উৎসাহিত তা জানিয়ে দিয়েছেন ক্লাব সভাপতি। একইসঙ্গে তাঁর আশা এবারের দল আরও ভালো হয়েছে। ফলে মরশুম শেষে ট্রফি নিশ্চয়ই ঘরে আনা সম্ভব হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+