ISL 2024-25: পাঞ্জাব এফসি আইএসএলে প্রথমবার ঘটাল অনবদ্য কীর্তি! হায়দরাবাদকে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক

ISL 2024-25: আইএসএলে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল পাঞ্জাব এফসি। আজ দিল্লিতে হোম ম্যাচে তারা হায়দরাবাদ এফসিকে হারিয়ে দিল ২-০ গোলে।

এই জয়ের সঙ্গে সঙ্গেই আইএসএলের ইতিহাসে প্রথমবার পাঞ্জাব এফসি দখল করল পয়েন্ট তালিকার শীর্ষস্থান। গোল করলেন ইজেকুয়েল ভিদাল ও ফিলিপ মরজলাক।

ISL 2024-25

পাঞ্জাব এফসির কোচ পানাজিওতিস দিমপেরিস টানা তৃতীয় ম্যাচে একই প্রথম একাদশ মাঠে নামান, ৪-৩-৩ ছকে। হায়দরাবাদ এফসির হেড কোচ থাংবোই সিংটো আস্থা রেখেছিলেন তারুণ্যের উপরই। প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বজায় রাখে পাঞ্জাব এফসি।

প্রথম ১০ মিনিট অবশ্য দুই দলই বেশ সাবধানী ছিল। পাঞ্জাব এফসির গোলকিপার রবি কুমারকে প্রথম পরীক্ষায় অবশ্য ফেলেন হায়দরাবাদের রামলুনচুঙ্গা। যদিও এরপর প্রথমার্ধে বাকি সময় দাপট ছিল পাঞ্জাবেরই। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলছিল না।

মুশাগা বাকেঙ্গা, ইভান নোভোসেলেচদের হেডার লক্ষ্যভ্রষ্ট হয়। নিহাল সুদীশ খুব কাছ থেকেও গোল করতে পারেননি। হায়দরাবাদের ডিফেন্ডার লিয়েন্ডার ডি'কুনহার ভুল পাস থেকে বল পেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিলেন মরজলাক। যদিও তাঁর শট আটকে দেন গোলকিপার অর্শদীপ সিং।

অন্যদিকে, আয়ুষ অধিকারী, দেবেন্দ্র মুড়গাওকররা গোলের প্রয়াস চালালেও ফিনিশিংয়ের অভাব ভোগাল হায়দরাবাদকে। তাঁরা রবি কুমারকে চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেননি।

ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোলটি পেয়ে যায় পাঞ্জাব এফসি। আর্জেন্তিনার ইজেকুয়েল ভিদাল এদিনই আইএসএলে নিজের প্রথম গোলটি পেলেন, ২৫ গজ দূর থেকে সরাসরি ফ্রি কিক থেকে। বাঁ পায়ের বাঁকানো শট রুখতে পারেননি হায়দরাবাদের গোলরক্ষক। বিরতিতে ১-০ গোলেই এগিয়ে ছিল পাঞ্জাব এফসি।

দ্বিতীয়ার্ধের পুরোটাই আধিপত্য বজায় রেখে খেলল পাঞ্জাব এফসি। লাগাতার আক্রমণ শানিয়ে চাপে রাখছিল হায়দরাবাদ রক্ষণকে। ৭১ মিনিটে বাকেঙ্গার প্রয়াস বক্সে বাধাপ্রাপ্ত হলে বল পেয়ে যান মরজলাক। ট্যাপ করে তা প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেননি তিনি।

হায়দরাবাদের কাজ আরও কঠিন হয়ে যায় যখন ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লিয়েন্ডার। এরপরেও কয়েকটি সুযোগ তৈরি করেছিল হায়দরাবাদ এফসি। শেষ অবধি ২-০ ব্যবধানে জয়েই নিশ্চিত হয় তিন পয়েন্ট।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে পাঞ্জাব এফসি। তাদের পরের ম্যাচ ১৮ অক্টোবর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ১ অক্টোবর চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+