ISL 2024-25: মোহনবাগান সুপার জায়ান্টের কাছে বিধ্বস্ত জামশেদপুর এফসি, আইএসএলের শীর্ষে সবুজ মেরুন

ISL 2024-25: আইএসএলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিল মোহনবাগান সুপার জায়ান্ট। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে হারাল সবুজ মেরুন।

হেড কোচ হোসে মোলিনা দলের জয়ে খুশি। গোলদাতার সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে জামশেদপুরের বিরুদ্ধে ক্লিনশিট বজায় রাখার জন্যও ফুটবলারদের প্রশংসা করলেন তিনি।

ISL 2024-25

আজকের ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় রেখেই খেলল মোহনবাগান সুপার জায়ান্ট। বল দখলের লড়াইয়ে শতাংশের বিচারে তারা এগিয়ে ৬৫-৩৫ ব্যবধানে। সবুজ মেরুন টার্গেটে শট রেখেছে ৮টি, তার থেকে তিনটি গোল এসেছে। মাত্র ২টি শট টার্গেটে রাখতে পেরেছে জামশেদপুর।

ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। ১৫ মিনিটে টম অলড্রেড গোল করেন। দিমিত্রি পেত্রাতসের কর্নারকে বিপন্মুক্ত করতে পারেননি জামশেদপুরের ডিফেন্ডাররা। বল পেয়ে যান আলবার্তো রদ্রিগেজ। তাঁর থেকে বল পেয়েই তা জালে জড়ান অলড্রেড।

এরপর বিরতির ঠিক আগে, প্রথমার্ধের ইনজুরি টাইমে দ্বিতীয় গোলটি পেয়ে যায় সবুজ মেরুন। গোল করেন লিস্টন কোলাসো। এ ক্ষেত্রে তিনি বল পেয়েছিলেন মনবীর সিংয়ের কাছ থেকে। জামশেদপুরের ডিফেন্ডারদের বাধা টপকে তিনি গোল করতে কোনও ভুল করেননি।

দ্বিতীয়ার্ধে মোহনবাগান সুপার জায়ান্টের জয়ের ব্যবধান বাড়ায় জেমি ম্যাকলারেনের গোল। এই গোলটির ক্ষেত্রেও রয়েছে মনবীরের অ্যাসিস্ট। তিনি এদিন গোল করতে না পারলেও গোল করানোর ক্ষেত্রে অবদান রাখলেন। ভাগ্য সহায় হলে বাগানের জয়ের ব্যবধান বাড়তেও পারতো।

এদিনের জয়ের ফলে মোহনবাগান সুপার জায়ান্ট ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চলে গেল পয়েন্ট তালিকার শীর্ষে। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট রয়েছে বেঙ্গালুরু এফসিরও। তবে গোলপার্থক্যে এগিয়ে মোলিনার দল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে জামশেদপুর সাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+