ISL 2024-25: ডুরান্ড ফাইনালের বদলা আইএসএলে, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত জয় মোহনবাগান এসজি-র

ISL 2024-25: ডুরান্ড কাপ ফাইনালের মধুর প্রতিশোধ। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েছিলেন নর্থইস্ট ইউনাইটেড এফসি।

আজ আইএসএলের দ্বৈরথে সেই নর্থইস্টকেই ৩-২ গোলে হারাল হোসে মোলিনার দল। তাও আবার প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর। দ্বিতীয়ার্ধেই জোড়়া গোলে তিন পয়েন্ট নিশ্চিত হলো গতবারের চ্যাম্পিয়নদের।

ISL 2024-25

চলতি আইএসএলে প্রথম ম্যাচ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচেই আজ জয়ের মুখ দেখল মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতার বাকি দুই প্রধানের কাছে জয় এখনও অধরাই রয়েছে। আজকের এই জয়ের ফলে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে পারস্পরিক ২৩টি দ্বৈরথে ১৫তম জয় পেল সবুজ মেরুন। নর্থইস্ট জিতেছে পাঁচটি, ড্র হয়েছে তিনটি।

ম্যাচের চার মিনিটের মাথাতেই মরক্কোর মহম্মদ আলি বেমাম্মেরের গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। এর ৬ মিনিট পরেই দীপেন্দু বিশ্বাসের গোলে সমতা ফেরায় মোহনবাগান সুপার জায়ান্ট। দিমিত্রি পেত্রাতসের ফ্রি-কিকে দীপেন্দু যে হেড দিয়েছিলেন তা আটকাতে পারেননি নর্থইস্ট গোলকিপার গুরমিত সিং।

২৪ মিনিটে আলাদিন আজারাইয়ের গোলের সৌজন্যে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নর্থইস্ট। গ্রেগ স্টুয়ার্টের শট রুখে কাউন্টার অ্যাটাকে উঠে আসে নর্থইস্ট। জিতিন ও আজারাই নিজেদের মধ্যে পাস খেলে বক্সে ঢুকে পড়েন। জিতিনের থেকে বল পেয়েই অসাধারণ ফিনিশে গোল করেন আজারাই।

এরপর মনবীর সিং, লিস্টন কোলাসো, গ্রেগ স্টুয়ার্টরা কয়েকটি সুযোগ করতে পারলেও বিরতির আগে সমতা ফেরাতে পারেননি। ৫৯ মিনিটে অনিরুদ্ধ থাপা ও মনবীর সিংকে তুলে নিয়ে সাহাল আবদুল সামাদ ও জেসন কামিংসকে নামান মোলিনা। এর ঠিক মিনিট দুয়েক পরই সমতা ফেরায় মোহনবাগান সুপার জায়ান্ট।

গুরমিত বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, ফলে সুযোগসন্ধানী শুভাশিস বোস সেই পরিস্থিতি থেকে গোল করেন। নর্থইস্টের ফুটবলাররা রেফারির কাছে দাবি জানাতে থাকেন, গুরমিতকে ফাউল করেছেন শুভাশিস। যদিও সেই দাবিতে কর্ণপাত করেননি রেফারি। গোল বৈধ বলে জানিয়ে দেওয়া হয়।

গোল বাতিল না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ জানানোয় বেমাম্মের হলুদ কার্ড দেখেন। ৭৮ মিনিটে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে অভিষেক হলো এ লিগের সর্বাধিক গোলদাতা জেমি ম্যাকলারেনের। ৮৭ মিনিটে মোহনবাগান সুপার জায়ান্টের জয়সূটক গোলটি করেন জেসন কামিংস।

লাগাতার আক্রমণ চালিয়ে নর্থইস্ট রক্ষণের চাপ বাড়ানোর সুফল এই গোলটি। নর্থইস্ট রক্ষণভাগের ফুটবলাররা কামিংসকে ছেড়ে রেখেছিলেন। অরক্ষিত অবস্থায় থাকা কামিংস সাহালের থেকে বল পেয়ে তা জালে জড়াতে কোনও ভুল করেননি। সাত মিনিট ইনজুরি টাইম দেওয়া হলেও নর্থইস্ট আর সমতা ফেরাতে পারেনি।

২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত পয়েন্ট তালিকার চারে। নর্থইস্ট প্রথম পরাজয়ের সাক্ষী হলো চলতি আইএসএলে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ডুরান্ড চ্যাম্পিয়নরা রয়েছে সাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+