EBFC vs MBSG, ISL Derby: ইস্টবেঙ্গল কোচ ব্রুজোর অভিষেকে প্রথম একাদশে কারা? মোহনবাগান SG কাদের নামাচ্ছে?

EBFC vs MBSG, ISL Derby: আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে মেগা ডার্বি। ইস্টবেঙ্গল খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে।

লাল হলুদের স্বস্তির খবর, অস্কার ব্রুজো মাঠে থাকছেন হেড কোচ হিসেবেই। লাল হলুদে তাঁর অভিষেকে ইস্টবেঙ্গল আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারাতে পারে কিনা সেটাই দেখার।

EBFC vs MBSG ISL Derby

ইস্টবেঙ্গলের প্রথম একাদশে রয়েছেন গোলকিপার প্রভসুখন সিং গিল। ডিফেন্সে প্রভাত লাকরা, আনোয়ার আলি, মহম্মদ রাকিপ ও হেক্টর ইউস্তে। মিডফিল্ডারদের মধ্যে শুরু থেকেই আছেন মাদিহ তালাল, নন্দ কুমার, সাউল ক্রেসপো ও সৌভিক চক্রবর্তী। আক্রমণভাগে অধিনায়ক ক্লেটন সিলভা ও ডেভিড লালানসাঙ্গা।

মোহনবাগান সুপার জায়ান্টের একাদশে আছেন গোলকিপার বিশাল কাইথ। ডিফেন্সে টমাস মাইকেল অলড্রেড, অধিনায়ক শুভাশিস বোস, আলবার্তো রডরিগেজ মার্টিন ও আশিস রাই। মাঝমাঠে ভরসা অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, লিস্টন কোলাসো ও লালেংমাউইয়া রালতে। আক্রমণভাগে গ্রেগ স্টুয়ার্ট ও জেমি ম্যাকলারেন।

ইস্টবেঙ্গলের পরিবর্ত হিসেবে যাঁরা নামতে পারেন সেই তালিকায় নাম রয়েছে লালচুংনুঙ্গা, জিকসন সিং, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, হিজাজি মাহের, দেবজিৎ মজুমদার (গোলকিপার), জেসিন টিকে, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়, মার্ক জোথানপুইয়া।

সবুজ মেরুনের পরিবর্তদের তালিকায় শুরুতেই নাম রয়েছে দিমিত্রি পেত্রাতসের। এ ছাড়াও আছেন ধীরজ মৈরাংথেম (গোলকিপার), অভিষেক সূর্যবংশী, আশিক কুরুনিয়ান, সাহাল আবদুল সামাদ, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস, জেসন কামিংস ও আমনদীপের।

ইস্টবেঙ্গলের প্রথম একাদশে এদিন তিনটি পরিবর্তন হচ্ছে। দেবজিৎ, লালচুননুঙ্গা ও নওরেম মহেশের জায়গায় এলেন প্রভসুখন গিল, রাকিপ ও ডেভিড। মহেশের চোট থাকায় খেলতে পারছেন না। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম এগারো অপরিবর্তিত।

ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে ডাগআউটে থাকছেন আজই ভোরে শহরে পা রাখা অস্কার ব্রুজো। তিনি এ দেশে না পৌঁছনোর আগে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছিলেন বিনো জর্জকে। বিনো সেইমতো অনুশীলন করিয়েছেন। বিনোও এদিন মাঠের ধারে থাকবেন অস্কারের সঙ্গে। হোসে মোলিনা বাগানের হেড কোচ হিসেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+