ISL 2024-25: বেঙ্গালুরুকে ধাক্কা দিল জামশেদপুর এফসি, পিছিয়ে পড়েও ছিনিয়ে নিল দুরন্ত জয়

ISL 2024-25: আইএসএলে হোঁচট খেল বেঙ্গালুরু এফসি। জামশেদপুর এফসি আজ নিজেদের মাঠে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ছিনিয়ে নিল দুরন্ত জয়।

এদিন হেরে গেলেও বেঙ্গালুরু এফসি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই রইল। শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে পয়েন্টের ব্যবধান আপাতত ৫। ম্যাচ জিতে চারে উঠে এলো জামশেদপুর এফসি।

ISL 2024-25

ম্যাচের তিন মিনিটের মাথায় আলবার্তো নগুয়েরার থেকে বল পেয়ে সুনীল ছেত্রী যে গোলের চেষ্টা করেছিলেন তা প্রতিহত করেন জামশেদপুরের গোলরক্ষক আলবিনো গোমস। মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা চালাতে থাকে দুই দলই। তবে তেমন গোলের সুযোগ তৈরি হচ্ছিল না।

১৯ মিনিটের মাথায় এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। বাঁদিক দিয়ে অনেকটা উঠে দুরন্ত ক্রস বাড়ান নওরেম রোশন সিং। কিছুটা দৌড়ে বক্সে ঢুকে সেই ক্রস থেকে গোল করেন নগুয়েরা। এর সামান্য পরেই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল জামশেদপুর। কিন্তু প্রতীক চৌধুরীর প্রয়াস রুখে দেন গুরপ্রীত সিং সান্ধু।

ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু। রোশনের থেকে বল পেয়ে সুনীল যে শট নেন তা পোস্টে লেগে তাঁর কাছেই ফিরে আসে। কিন্তু এরপর যে শট নেন তা দারুণভাবে ব্লক করেন প্রতীক। ফলে কাঙ্ক্ষিত গোলটি পায়নি বেঙ্গালুরু। বিরতিতে তারাই এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধে দুই দলের তুল্যমূল্য লড়াই চললেও গোলের পরিস্থিতি তৈরির নিরিখে কিছুটা এগিয়ে ছিল বেঙ্গালুরু। এডগার মেন্দেজের প্রয়াস বিপন্মুক্ত করেন আলবিনো। ৮৪ মিনিটে জামশেদপুর এফসি সমতা ফেরায় জর্ডান মারের গোলের সৌজন্যে। দারুণ ব্যাক ভলি আটকানোর উপায় খুঁজে পাননি গোলকিপার গুরপ্রীত বা ডিফেন্ডাররা।

এরপর খালিদ জামিলের প্রশিক্ষণাধীন জামশেদপুর এফসির হয়ে জয়সূচক গোলটি করেন মহম্মদ ইউভাইস, ম্যাচের ৯০ মিনিটের মাথায়। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৬টি দ্বৈরথে জয় না পাওয়া জামশেদপুর এদিনই জয়ের খরা মেটাল।

১১ জানুয়ারি বেঙ্গালুরু এফসি নিজেদের মাঠে খেলবে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। ১২ জানুয়ারি জামশেদপুর এফসি অ্যাওয়ে ম্য়াচ খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ১৪ ম্য়াচে। বেঙ্গালুরুর ১৪ ম্যাচে ২৭। জামশেদপুরের ১৩ ম্যাচে ২৪। তিনে থাকা এফসি গোয়ার রয়েছে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+