ISL 2024-25: আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের খেলাগুলি কবে? মহমেডানের পূর্ণাঙ্গ সূচিও থাক হাতের মুঠোয়

ISL 2024-25: আইএসএলের দ্বিতীয় লেগের সূচি আজ প্রকাশ করা হয়েছে। তাতে স্পষ্ট হয়ে গেল কোন দল কাদের বিরুদ্ধে কবে মাঠে নামছে। সকলের নজর রয়েছে ডার্বির দিকেও।

শনিবার মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সবুজ মেরুনের পাশাপাশি মহমেডান স্পোর্টিং ক্লাবের সূচিও দেখে নেওয়া যাক একনজরে।

ISL 2024-25

শনিবারের ডার্বির পর মোহনবাগান সুপার জায়ান্ট মাঠে নামবে ৩০ অক্টোবর, হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে। এরপর সবুজ মেরুনের খেলা রয়েছে ১০ নভেম্বর ওডিশা এফসি (অ্যাওয়ে), ২৩ নভেম্বর জামশেদপুর এফসি, ৩০ নভেম্বর চেন্নাইয়িন এফসি, ৮ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেড এফসি (অ্যাওয়ে), ১৪ ডিসেম্বর কেরালা ব্লাস্টার্স এফসি, ২০ ডিসেম্বর এফসি গোয়া (অ্যাওয়ে), ২৬ ডিসেম্বর পাঞ্জাব এফসি (অ্যাওয়ে)-র বিরুদ্ধে।

এরপর ২ জানুয়ারি হায়দরাবাদ এফসি, ১১ জানুয়ারি ইস্টবেঙ্গল, ১৭ জানুয়ারি জামশেদপুর এফসি (অ্যাওয়ে), ২১ জানুয়ারি চেন্নাইয়িন এফসি (অ্যাওয়ে), ২৭ জানুয়ারি বেঙ্গালুরু এফসি, ১ ফেব্রুয়ারি মহমেডান স্পোর্টিং (অ্যাওয়ে), ৫ ফেব্রুয়ারি পাঞ্জাব এফসি, ১৫ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি (অ্যাওয়ে), ২৩ ফেব্রুয়ারি ওডিশা এফসি, ১ মার্চ মুম্বই সিটি এফসি (অ্যাওয়ে, বিকেল ৫টা) ও ৮ মার্চ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন।

মহমেডান স্পোর্টিংয়ের পরবর্তী খেলা কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে। ২৬ অক্টোবর প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। সাদা কালো ব্রিগেড এরপর ৯ নভেম্বর ইস্টবেঙ্গল (অ্যাওয়ে), ২৭ নভেম্বর বেঙ্গালুরু এফসি, ২ ডিসেম্বর জামশেদপুর এফসি (অ্যাওয়ে), ৬ ডিসেম্বর পাঞ্জাব এফসি (অ্যাওয়ে), ১৫ ডিসেম্বর মুম্বই সিটি এফসি, ২২ ডিসেম্বর কেরালা ব্লাস্টার্স এফসি (অ্যাওয়ে) ও ২৭ ডিসেম্বর ওডিশা এফসির বিরুদ্ধে খেলবে।

ইংরেজি নতুন বছরে মহমেডানের ম্যাচ রয়েছে ৩ জানুয়ারি নর্থইস্ট ইউনাইটেড এফসি, ১১ জানুয়ারি বেঙ্গালুরু এফসি (অ্যাওয়ে, বিকেল ৫টা), ১৫ জানুয়ারি চেন্নাইয়িন এফসি, ২৬ জানুয়ারি মুম্বই সিটি এফসি (অ্যাওয়ে), ১ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট, ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি (অ্যাওয়ে), ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল, ২০ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি, ২৮ ফেব্রুয়ারি ওডিশা এফসি (অ্যাওয়ে), ৪ মার্চ এফসি গোয়া (অ্যাওয়ে) ও ১০ মার্চ পাঞ্জাব এফসির বিরুদ্ধে।

কলকাতা ডার্বির সব কটিই হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীজডাঙ্গনে। ১২ মার্চ শেষ হবে লিগ পর্বের ম্যাচ। তারপর থাকবে প্লে-অফ। এর আগে, ৩০ ডিসেম্বর অবধি সূচি প্রকাশ হয়েছিল। ২০২৫ সালের ম্যাচ কোথায় কবে হবে তা আজ জানাল আইএসএল কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+