ISL 2024-25: আইএসএলের দ্বিতীয় লেগে তিন ফিরতি কলকাতা ডার্বি কবে? ইস্টবেঙ্গলের পূর্ণাঙ্গ সূচি একনজরে
ISL 2024-25: আইএসএলে আগামী শনিবার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের দ্বৈরথ। তার আগে আজ দ্বিতীয় লেগের সূচি প্রকাশ করা হলো। স্বাভাবিকভাবেই আকর্ষণ রয়েছে কলকাতা ডার্বিগুলিকে ঘিরে।
ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট ও মহমেডান স্পোর্টিং ক্লাব- কলকাতা ময়দানের তিন প্রধানই এখন আইএসএলে খেলছে। ফলে আগে যেমন দুটি ডার্বি থাকতো, এখন বেড়েছে ডার্বির সংখ্যাও।

মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসির মধ্যে দ্বিতীয় লেগের ডার্বি হবে ১১ জানুয়ারি। মহমেডান এসসি এবং মোহনবাগান এসজি-র মধ্যে দ্বিতীয় লেগের আরেকটি কলকাতা ডার্বি হবে ১ ফেব্রুয়ারি। ইস্টবেঙ্গল ও মহমেডানের ফিরতি ডার্বি ১৬ ফেব্রুয়ারি। সব ডার্বিই হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
ইস্টবেঙ্গল ১৯ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে। এরপর তাদের ম্যাচ রয়েছে ২২ অক্টোবর ওডিশা এফসি (অ্যাওয়ে), ৯ নভেম্বর মহমেডান স্পোর্টিং, ২৯ নভেম্বর নর্থইস্ট ইউনাইটেড এফসি, ৭ ডিসেম্বর চেন্নাইয়িন এফসি (অ্যাওয়ে, বিকেল ৫টা), ১২ ডিসেম্বর ওডিশা এফসি, ১৭ ডিসেম্বর পাঞ্জাব এফসি, ২১ ডিসেম্বর জামশেদপুর এফসি, ২৮ ডিসেম্বর হায়দরাবাদ এফসি (অ্যাওয়ে, বিকেল ৫টা)।
নতুন বছরে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ৬ জানুয়ারি মুম্বই সিটি এফসি, ১১ জানুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট (অ্যাওয়ে), ১৯ জানুয়ারি এফসি গোয়া (অ্যাওয়ে), ২৪ জানুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি, ৩১ জানুয়ারি মুম্বই সিটি এফসি (অ্যাওয়ে), ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়িন এফসি, ১৬ ফেব্রুয়ারি মহমেডান এসসি (অ্যাওয়ে), ২২ ফেব্রুয়ারি পাঞ্জাব এফসি (অ্যাওয়ে, বিকেল ৫টা), ২৬ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি, ২ মার্চ বেঙ্গালুরু এফসি ও ৮ মার্চ নর্থইস্ট ইউনাইটেড এফসি (অ্যাওয়ে, বিকেল ৫টা)-র বিরুদ্ধে।
উল্লেখ্য, বিকেল ৫টার ম্যাচগুলি বাদ দিলে বাকি সব ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।












Click it and Unblock the Notifications