ISL 2024-25: অসুখ সারছে না ইস্টবেঙ্গলের, টানা দ্বিতীয় পরাজয়, পিছিয়ে পড়েও কেরলের জয় গিল, আনোয়ারদের বড় ভুলে

ISL 2024-25: আইএসএলে অসুখ সারছে না ইস্টবেঙ্গলের। বেঙ্গালুরু এফসির পর আজ হার কেরালা ব্লাস্টার্সের হোম গ্রাউন্ডে। তাও আবার এক গোলে এগিয়ে যাওয়ার পর দুই গোল হজম করে।

এদিন জোড়া গোল হজমের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ যেমন দায়ী, তেমনই জঘন্য খেললেন লাল হলুদ গোলকিপার প্রভসুখন গিল। কখনও পায়ের ফাঁক দিয়ে বল গলে গেল, কখনও পজিশনই নিতে পারলেন না।

ISL 2024-25

ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আনোয়ার আলি আজ প্রথমবার খেললেন। যদিও তাঁর ভুলেই কেরালা ব্লাস্টার্স জয়সূচক গোলটি পেয়ে গেল। আনোয়ারের ক্যাজুয়াল পাসের কারণেই সুযোগসন্ধানী কোয়ামে পেপরাহ বল পেয়ে যান। তাঁর পা থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টাই করলেন না লাল হলুদের রক্ষণভাগের ফুটবলাররা।

তাঁরা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপরাহকে গোল করার সুযোগ করে দিলেন। প্রভসুখন গিল ফার্স্ট পোস্টের কাছাকাছি ছিলেন না। ফলে ফাঁকা জায়গায় বল রেখে কেরালাকে ২-১ গোলে এগিয়ে দেন পেপরাহ। বল চলে যায় আনোয়ারের পায়ের মাঝখান দিয়ে। এরপর আর গোল শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল।

প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। যদিও দুই দলের কাছেই ভালো সুযোগ এসেছিল। ৯ মিনিটে জিমেনেজের শট পোস্টে প্রতিহত না হলে এগিয়ে যেতে পারতো কেরালা। ১৯ মিনিটে নন্দকুমার সেকারের প্রয়াস রুখে দেন সচিন সুরেশ। তবে বল ফস্কে যায়। সেই সুযোগ অবশ্য ইস্টবেঙ্গল কাজে লাগানোর আগেই বলের নিয়ন্ত্রণ নেন কেরলের গোলকিপার।

৪৪ মিনিটে ইস্টবেঙ্গল প্রথমার্ধের সেরা সুযোগটি নষ্ট করে। বাঁদিক থেকে আসা জোথানপুইয়ার ক্রস মিস করেছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। তারপরও বল ধরতে পারলে মাদিহ তালালের গোলের সুবর্ণ সুযোগ থাকতো। কিন্তু বলের গতিপথ বুঝতেই পারেননি তিনি। বল ধরে নেন সুরেশ। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য।

৫৯ মিনিটে ইস্টবেঙ্গলের কাঙ্ক্ষিত গোলটি সুনিশ্চিত করেছিলেন পিভি বিষ্ণু। দিয়ামান্তাকোস নিজে গোল না করে বল বাড়িয়েছিলেন বিষ্ণুকে। যা প্রতিপক্ষের জালে জড়াতে কোনও ভুল করেননি তিনি। তবে এই গোলটি হওয়ার চার মিনিটের মধ্যেই গোল শোধ করে কেরালা ব্লাস্টার্স।

বাঁদিক দিয়ে একক প্রয়াসে উঠে এসে রাকিপকে বোকা বানিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন নোয়াহ সাদৌই। এই বলটি গোলে চলে যায় ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিলের দুই পায়ের মাঝখান দিয়ে। সবমিলিয়ে চলতি আইএসএলে দুটি অ্যাওয়ে ম্যাচেই পরাস্ত হলো ইস্টবেঙ্গল। লাল হলুদ হেড কোচ কার্লেস কুয়াদ্রাত জানান, তিন পয়েন্টের জন্যই তাঁর দল লড়াই চালিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে পয়েন্ট এলো না। কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারলে ফল অন্যরকম হতে পারতো বলে দাবি তাঁর। এখনই উদ্বিগ্ন হতে নারাজ কুয়াদ্রাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+