ISL 2024-25: ৯ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও গোল অধরা মহমেডানের, দলের স্পিরিটে খুশি লাল হলুদ কোচ
ISL 2024-25: চলতি আইএসএলে প্রথম পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল। তাও কার্যত অসম্ভবকে সম্ভব করে। রেগুলেশন টাইমের ৬০ মিনিট, সেই সঙ্গে ১০ মিনিটের ইনজুরি টাইম ইস্টবেঙ্গল খেলল ৯ জনে।
১ মিনিটের ব্যবধানে নন্দকুমার সেকার ও নওরেম মহেশ লাল কার্ড দেখে বেরিয়ে যান। তারপরও চলতি আইএসএলে প্রথম ক্লিনশিট বজায় রাখল অস্কার ব্রুজোর দল।

২৯ মিনিটে নন্দকুমার সেকার অমরজিৎ সিং কিয়ামের মুখে হাত দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখেন। এরপর রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচের ৩০ মিনিটে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নওরেম মহেশ। ফলে ৪-৩-১ ছকে দলকে খেলানো ছাড়া উপায় ছিল লাল হলুদ হেড কোচ অস্কার ব্রুজোর।
প্রতিপক্ষে ৯ জন ফুটবলার থাকলেও তার ফায়দা তুলতে পারেনি আন্দ্রে চেরনিশভের প্রশিক্ষণাধীন সাদা-কালো ব্রিগেড। যার হতাশা ধরা পড়ে চেরনিশভের অভিব্যক্তিতে। ফুটবলারদের মধ্যেও যে টিম স্পিরিটের তাল কেটেছে তাও বোঝা যাচ্ছিল খেলা চলাকালীন।
ম্যাচে স্বাভাবিকভাবেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মহমেডান। তবে সাদা কালো ব্রিগেডকে ভোগাল ফিনিশিং। ফ্র্যাঙ্কা-সহ মহমেডানের ফুটবলাররা কাঙ্ক্ষিত জয় পেতে চেষ্টায় কসুর রাখেননি। কিন্তু গোলমুখ খোলেনি। ইস্টবেঙ্গলের যেখানে টার্গেটে শট ১টি, মহমেডানের ছিল ৫টি।
ইস্টবেঙ্গল রক্ষণ মজবুত করে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলছিল। ম্যাচের ৫৬ মিনিটে হিজাজি মাহেরের থেকে বল পেয়ে মাদিহ তালাল জোরালো শট নিয়েছিলেন। তবে তা সাদা-কালো রক্ষণে প্রতিহত হয়। ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন গিল কার্যত দুর্ভেদ্য ছিলেন, মহমেডানের বেশ কয়েকটি প্রয়াস বিপন্মুক্ত করেন তিনি।
চলতি আইএসএলে হারের হ্যাটট্রিক করে ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে গিয়েছিল। কোয়ার্টার ফাইনালেও উঠেছে। তারপর আইএসএলে নেমেই দুরন্ত লড়াই। প্রতিকূল অবস্থা থেকেও প্রথম পয়েন্ট নিশ্চিত করা। নন্দ ও মহেশ লাল কার্ড দেখার পর আগাগোড়া গ্যালারি থেকে দলকে উজ্জীবিত করে গেলেন সমর্থকরা।
রেফারি হরিশ কুণ্ডু এদিনের ম্য়াচে ইস্টবেঙ্গলের ২ জনকে লাল কার্ড ও ২ জনকে হলুদ কার্ড দেখান। ২টি হলুদ কার্ড দেখান মহমেডানের ফুটবলারদেরও। ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো রেফারির লাল কার্ডের সিদ্ধান্তের বিরোধিতা করেননি। বিশেষ করে মহেশ যেভাবে কার্ড দেখেছেন তাতে ব্রুজো বেশ অসন্তুষ্ট।
ব্রুজো সাফ বলে দেন, কোনও অভব্য বা খারাপ আচরণকে তিনি সমর্থন করবেন না। ড্রেসিংরুমেও সেই বার্তাই দেবেন। মহেশের ফর্ম ভালো যাচ্ছে না। সেই হতাশা থেকেই আবেগকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কিন্তু তাঁর আচরণ দলকে যে বিপাকে ফেলেছে তা জানাতে দ্বিধা করেননি ব্রুজো।
শৃঙ্খলা ও আচরণের বিষয়ে ফুটবলারদের সতর্ক করবেন ব্রুজো। বিরতিতে দলকে উৎসাহিত করেছিলেন। ফুটবলাররাও যেভাবে নিজেদের উজাড় করে ড্র নিশ্চিত করেছেন তাতে টিম স্পিরিটের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।
ব্রুজোর দাবি, ফুটবলাররা মাথায় রাখেননি আগের ম্যাচগুলিতে কী হয়েছিল। টানা হারতে হচ্ছিল। এই ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যেই দল নেমেছিল। কিন্তু যে পরিস্থিতি থেকে কোনও গোল হজম না করে প্রথম পয়েন্ট এলো তাতে তৃপ্ত ব্রুজো। তিনি বলেন, তিন পয়েন্ট এলে কিছুটা ভালো জায়গায় থাকতাম। তবে কোনওভাবেই আর একটি ম্যাচেও হারা চলবে না।
চলতি আইএসএলে সাত ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে ১৩ নম্বরেই রইল ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে মহমেডান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications