ISL 2024-25: এফসি গোয়ার বিরুদ্ধে ড্র, আইএসএলে পয়েন্ট তালিকার প্রথম পাঁচে চেন্নাইয়িন

ISL 2024-25: আইএসএলে ২০২৬ সাল অবধি হেড কোচ ওয়েন কয়েলের সঙ্গে চুক্তি বাড়াল চেন্নাইয়িন এফসি। আর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তারা চলে এলো পয়েন্ট তালিকার প্রথম পাঁচে।

তবে এগিয়ে থেকেও শেষ অবধি এফসি গোয়ার বিরুদ্ধে ম্য়াচটি ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো চেন্নাইয়িনকে। প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১। ম্য়াচ শেষ হলো ২-২ গোলে।

ISL 2024-25

চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে চেন্নাইয়িনকে টেক্কা দিল এফসি গোয়া। টার্গেটে দুই দলই ৫টি করে শট রেখেছিল। চেন্নাইয়িনের চেয়ে অনেক বেশি পাস খেলেছে গোয়া। ফাউলের নিরিখে অবশ্য ১২-৯-এ এগিয়ে চেন্নাইয়িন।

ম্যাচের ১১ মিনিটে উইলমার জর্ডন গিলের গোলে এগিয়ে যায় চেন্নাইয়িন এফসি। ৪৫ মিনিটে উদান্ত সিংয়ের গোলের সৌজন্যে সমতা ফেরায় এফসি গোয়া। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় এফসি গোয়া। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মানোলো মার্কুয়েজের প্রশিক্ষণাধীন দলকে এগিয়ে দেন আর্মান্দো সাদিকু।

যদিও ৭৯ মিনিটে ড্যানিয়েল চিমা চুকউর গোলের সৌজন্যে ম্যাচ ড্র রাখতে সক্ষম হয় চেন্নাইয়িন এফসি। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন এফসি পয়েন্ট তালিকার পাঁচে উঠে এলো। এই প্রথম তারা চলতি আইএসএলে হোম ম্য়াচ থেকে পয়েন্ট আদায় করতে পারল। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এফসি গোয়া রয়েছে আটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+