ISL 2024-25: এগিয়ে থেকেও হার মহমেডানের! পরিত্রাতা সুনীল, বেঙ্গালুরু এফসি ফের শীর্ষে
ISL 2024-25: এগিয়ে গিয়েও শেষরক্ষা হলো না মহমেডান স্পোর্টিংয়ের। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে হারাল সাদা-কালো শিবিরকে।
প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল মহমেডান। কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোলের সৌজন্যে শেষ হাসি হাসল বেঙ্গালুরু। সেই সঙ্গে দখলে নিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান।

এই জয়ের সৌজন্যে কলকাতার তিন প্রধানের বিরুদ্ধেই চলতি আইএসএলে জয় সুনিশ্চিত করল বেঙ্গালুরু এফসি। সিসার মানজোকির ৮ মিনিটে করা গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল মহমেডান। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ফ্লোরেন্ট ওজিয়ারের আত্মঘাতী গোলের তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় বেঙ্গালুরুর। দ্বিতীয় গোলটির ক্ষেত্রেও রয়েছে সুনীলের অবদান। এদিন গোল করায় সুনীল আইএসএলে প্রথম ফুটবলার হিসেবে মোট ১৫টি দলের বিরুদ্ধেই গোল করার নজির গড়লেন।
আইএসএলের ইতিহাসে পেনাল্টি থেকে এদিন ২০তম গোলটি করেন, এই তালিকাতেও সুনীলই শীর্ষে। শুরু থেকে অবশ্য বেঙ্গালুরুকে চাপে রেখেছিল মহমেডানই। যার সুফল মেলে। কাসিমভের কর্নার থেকে হেডে গোল করেছিলেন মানজোকি। আন্দ্রে চেরনিশভের দলের হয়ে চলতি মরশুমে এটি তাঁর প্রথম গোল।
প্রথম ২০ মিনিটে বেঙ্গালুরুর আক্রমণ সেভাবে দানা বাঁধেনি। রায়ান উইলিয়ামসই প্রথমার্ধে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছিলেন সাদা কালো রক্ষণভাগকে। দ্বিতীয়ার্ধে মানজোকি বল বাড়িয়েছিলেন ফ্রাঙ্কাকে লক্ষ্য করে। কিন্তু ব্রাজিলিয়ান ফ্রাঙ্কা গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। নাহলে ২ গোলে এগিয়ে যেতে পারতো মহমেডান।
৫৩ মিনিটে পরিবর্ত হিসেবে সুনীল ছেত্রীকে নামান বেঙ্গালুরু এফসি কোচ জেরার্ড জারাগোজা। তারপরও বলের দখল বেশি রাখা সত্ত্বেও বেঙ্গালুরু গোলমুখ খুলতে পারছিল না। ৭০ মিনিটে ফ্রাঙ্কাকে তুলে আলেক্সিস গোমেজকে নামান চেরনিশভ।
এরপরই গোমেজের গোল করার প্রয়াস দারুণভাবে প্রতিহত করেন বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। ৮২ মিনিটে বক্সে কাপোকে ফেলে দেন মানজোকি। পেনাল্টি থেকে গোল করেন সুনীল। পরিবর্ত হিসেবে নেমে অষ্টম গোলটি পেলেন তিনি। পরিবর্ত হিসেবে নেমে সবচেয়ে বেশি ১০টি গোল করার নজির রয়েছে দিয়েগো মরিসিওর।
এরপরই আরও একটি গোলের সুযোগ নষ্ট হয় মহমেডানের। মানজোকির হেড পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষ লগ্নে লালরেমৎলুয়াঙ্গা ফানাইয়ের ক্রসে মাথা ছুঁইয়ে বল প্রতিপক্ষের জালে পাঠানোর চেষ্টায় সফল হন সুনীল। প্রথমে তা ওজিয়ারের আত্মঘাতী গোল বলে চিহ্নিত পরে গোলটি সুনীলের বলে সরকারিভাবে জানানো হয়েছে।
মহমেডানের পরের ম্যাচ জামশেদপুরে, ২ ডিসেম্বর জামশেদপুরে। ১ ডিসেম্বর কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু এফসি। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বেঙ্গালুরু এফসি, ১৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে রইল মহমেডান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications