ISL 2023-24: ম্যাচ শেষে সমর্থকদের বাড়ি ফেরাতে রাজ্য সরকারের দ্বারস্থ মোহনবাগান সুপার জায়ান্ট
ইডেনে আন্তর্জাতিক বা আইপিএলের ম্যাচ থাকলে গভীর রাত পর্যন্ত সচল থাকে কলকাতার পরিবহন ব্যবস্থা। সরকারি বাসের পাশাপাশি চালানো হয় অতিরিক্ত মেট্রো এবং ট্রেনও। যদিও ক্রিকেটের ক্ষেত্রে উদ্যেগটা নেয় সিএবি। এবার ফুটবলের দর্শকদের বাড়ি ফেরার কথা বিবেচনা করে একই উদ্যেগ নিল মোহনবাগান সুপার জায়ান্ট।
চলতি মরসুমে আইএসএল ম্যাচ শেষ হবে রাত ৯.৪৫ মিনিটে। সমর্থকদের কথা বিবেচনা করে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার থেকে কলকাতায় শুরু হচ্ছে আইএসএলের ম্যাচ। তার আগে রাজ্য সরকারের কাছে রাতে পরিবহন সচল রাখার আবেদন করল সবুজ মেরুন।

স্টেডিয়াম থেকে বিভিন্ন রুটের জন্যে যাতে বাড়তি বাসের ব্যবস্থা করা যায় তার জন্যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরকে। ম্যাচ শেষে যুবভারতী থেকে উল্টোডাঙ্গা, সায়েন্স সিটি, ধর্মতলা রুটে বাস চালানোর জন্য আবেদন সরকারকে। ম্যাচ শেষে সেক্টর ৫ শিয়ালদহ রুটে তিনটে মেট্রো চালানোর জন্য আবেদন করল মোহনবাগান সুপার জায়ান্ট।
আইএসএলের প্রথম ম্যাচে সাংবাদিক সম্মেলনে বাগান শিবিরের পক্ষ থেকে ঘোষণা করা হয়, উল্টোডাঙ্গা-সল্টলেক রুটের ৪ টি বাস, সাইন্স সিটি-স্টেডিয়াম রুটের ২ টো বাস, শিয়ালদহ- সল্টলেক স্টেডিয়াম রুটের ২ টো অতিরিক্ত বাসের অনুরোধ জানানো হয়েছে মোহনবাগানের তরফে। এছাড়াও, মেট্রোরেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মোহনবাগান। ম্যাচ শেষ হওয়ার পর অতিরিক্ত ৩ টি মেট্রোর অনুরোধ করা হয়েছে বলে জানা যায়।

মোহনবাগান এসজি আশাবাদী যে তাদের আবেদনে রাজ্য সরকার ও মেট্রো সাড়া দেবে। মোহনবাগান আশা করছে যে, পঞ্জাব ম্যাচে রাতে এই পরিষেবা চালু না করা যায়, তাহলে যেন পরের ম্যাচে সমর্থকরা এই সুবিধা পান। ২৭ সেপ্টেম্বর মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। খেলা যুবভারতীতেই।












Click it and Unblock the Notifications