ISL 2023: আইএসএলের প্রথম ডার্বি কবে? জেনে নিন দুই প্রধানের ক্রীড়াসূচি
সূচি ঘোষণা হয়ে গেল আইএসএলের। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল। বৃহস্পতিবার লিগ আয়োজক সংস্থা এফএসডিএলের পক্ষ থেকে লিগের দিনক্ষণ এবং পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। সবার নজর ছিল দুই প্রধানের খেলার দিনক্ষণের দিকে।সেটাও জানা গেল সূচি ঘোষণার পরই।
দুই প্রধানের মধ্যে প্রথম মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ২৩ সেপ্টেম্বর যুবভারতীতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল।

শারদীয়ার পরেই ডার্বির দামামা। আগামী ২৮ অক্টোবর আইএসএলের প্রথম বড় ম্যাচ। রাত আটটা থেকে শুরু হবে এই ম্যাচ। আপাতত ২৯ ডিসেম্বর পর্যন্ত ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। তারপর এশিয়ান কাপের জন্য কয়েক সপ্তাহ লিগ বন্ধ থাকবে তার পর ফের শুরু হবে দ্বিতীয় পর্ব। যদিও বড় ্ম্যাচের দিন লক্ষ্মীপুজো রয়েছে পাশাপাশি ইডেনে বিশ্বকাপের ম্যাচও রয়েছে। ফলে আদৌও সেই দিন ম্যাচ হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মোহনবাগান সুপার জায়ান্টের সূচি
২৩ সেপ্টেম্বর- মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পঞ্জাব এফসি (যুবভারতী, রাত ৮টা)
২৭ সেপ্টেম্বর - মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি (যুবভারতী, রাত ৮টা)
৭ অক্টোবর-মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন (চেন্নাই, রাত ৮টা)
২৮ অক্টোবর -মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী, রাত ৮টা)
১ নভেম্বর-মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর (জামশেদপুর, রাত ৮টা)
২ ডিসেম্বর-মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ (হায়দরাবাদ, রাত ৮টা)
৬ ডিসেম্বর-মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি (যুবভারতী, রাত ৮টা)
১৫ ডিসেম্বর-মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড (গুয়াহাটি, রাত ৮টা)
২০ ডিসেম্বর-মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি (মুম্বই, রাত ৮টা)
২৩ ডিসেম্বর-মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া (যুবভারতী, রাত ৮টা)
২৭ ডিসেম্বর-মোহনবাগান সুপার জায়ান্ট কেরল ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)

ইমামি ইস্টবেঙ্গলের ক্রীড়াসূচি
২৫ সেপ্টেম্বর- ইমামি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর (যুবভারতী, রাত ৮টা)
৩০ সেপ্টেম্বর-ইমামি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ (যুবভারতী, রাত ৮টা)
৪ অক্টোবর- বেঙ্গালুরু এফসি বনাম ইমামি ইস্টবেঙ্গল (বেঙ্গালুরু, রাত ৮টা)
২১ অক্টোবর- এফসি গোয়া বনাম ইমামি ইস্টবেঙ্গল (গোয়া, রাত ৮টা)
২৮ অক্টোবর - ইমামি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (যুবভারতী, রাত ৮টা)
৪ নভেম্বর-ইমামি ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স (যুবভারতী, রাত ৮টা)
২৫ নভেম্বর- চেন্নাইয়িন এফসি বনাম ইমামি ইস্টবেঙ্গল (চেন্নাই, রাত ৮টা)
৪ ডিসেম্বর- ইমামি ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড (যুবভারতী, রাত ৮টা)
৯ ডিসেম্বর- ইমামি ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব (যুবভারতী, রাত ৮টা)
১৬ ডিসেম্বর - ইমামি ইস্টবেঙ্গল মুম্বই সিটি বনাম ইমামি ইস্টবেঙ্গল (মুম্বই, রাত ৮টা)
২২ ডিসেম্বর- ইমামি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা (যুবভারতী, রাত ৮)












Click it and Unblock the Notifications