ISL 2023-24: গোয়ার বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য, কার্ড-চোট সমস্যা কাটিয়ে সবুজ মেরুন দলে ফিরছেন কারা?

বুধবার প্রেম দিবেসর সন্ধ্যায় আইএসএলের ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। টানা তিন ম্যাচে হার, তারপর ডার্বিতে আটেক যাওয়া। পয়েন্ট নষ্টের প্রদর্শনী কাটিয়ে হায়দরাবাদ ম্যাচে জয়ে ফিরেছে হাবাসের দ‌ল। গোয়ার বিরুদ্ধে ম্যাচেও সেই ধারা ধরে রাখাই লক্ষ্য মোহনবাগানের। আইএসএলের গুরুত্বপূর্ণ এফসি গোয়া ম্যাচ খেলতে মঙ্গলবার গোয়া উড়ে গেল সবুজ-মেরুন ব্রিগেড।

মঙ্গলবার সকালে যুবভারতীর ট্রেনিং সেন্টারে দলকে পুরো দমে অনুশীলন করান কোচ হাবাস। সকালে অনুশীলন করে টিম হোটেলে ফিরে যান বাগান ফুটবলাররা। দুপুরের বিমানে গোয়া রওনা দেন হাবাসের দল।

মোহনবাগান সুপার জায়ান্ট

সবুজ মেরুন সমর্থকদের জন্য সুখবর। কার্ড এবং চোট আঘাতের সমস্যা কাটিয়ে এই ম্যাচে ফিরতে চলেছেন একাধিক ফুটবলার। যাতে দল আরও শক্তিশালী হবে। চার ম্যাচের সাসপেনশন কাটিয়ে বুধাবর ফেব্রুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে গোয়ার মাঠে নামতে চলেছেন লিস্টন কোলাসো, কার্ড ও চোট সমস্যায় কাটিয়ে গোয়া ম্যাচে ফিরতে চলেছে‌ন সাদিকু, আশিস রাই, দীপক টাংড়িরা।

ম্যাচের আগে কলকাতায় অনুশীলন সেশনে দেখা গিয়েছে এই তিন ফুটবলার মূল দলের সঙ্গে অনুশীলন করছেন। শাস্তির কবলে পড়েছি‌লেন লিস্টন কোলাসো। ফলে আইএসএলে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি বাগান মাঝমাঠের এই ফুটবলার। তবে গোয়ার বিরুদ্ধে গোয়ানিজ লিস্টনকে নামাতে পারেন হাবাস। তাঁর অন্তর্ভুক্তি দলের মাঝমাঠের শক্তি বাড়াবে। আশিস রাই ফিরতে পারেন দলে। ডার্বি এমনকি হায়দরাবাদ ম্যাচেও খেলতে পারেননি আশিস।

তবে বাগান শিবিরে লাখ টাকার প্রশ্ন এখন আনোয়ার আলিকে নিয়ে। ম্যাচের আগেরদিনও পুরো দমে অনুশীলন করেন আনোয়ার। কিন্ত তাঁকে খেলানো হবে তিনা সেটা ম্যাচের দিনই সিদ্ধান্ত নিতে পারেন হাবাস। তরুণ ডিফেন্ডার আনোয়ার আলির প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। ডার্বিতে ফের চোট পান তিনি। তাঁর চোটের গভীরতা নিয়ে জল্পনা রয়েছে। তার পর থেকে রিহ্যাব করে ফের বল পায়ে অনুশীলনে নেমে পড়েছেন আনোয়ার। সোমবারও বল নিয়ে তাঁকে অনুশীলন করতে দেখা যায়।

আনোয়ারের চোট প্রসঙ্গে বলতে গিয়ে হাবাস বলেন, "আপাতত ৮৫ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন আনোয়ার। আশা করছি ওকে পাওয়া যাবে গোয়া ম্যাচে। ।" ডার্বিতে চোট পাওয়ার কারণে নেই ব্রেন্ডন হ্যামিলও।
মেরুন। লিগ টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৮, অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে চার ‌নম্বরে রয়েছে মোহনবাগান এসজি। লিগের লড়াইয়ে উপরের দিকে উঠতে গেলে এই ম্যাচ থেকেও পুরো পয়েন্ট পেতে হবে সবুজ মেরুনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+