ISL 2023-24: জনির পারফরম্যান্সে তৃপ্ত হাবাস, গোলের সেলিব্রেশনের রহস্য ফাঁস করলেন সাহাল
হাবাসের হাতে পড়েই বদলে গিয়েছে মোহনবাগান এসজি। হার-ড্রয়ের ধাক্কা কাটিয়ে আবার পুরানো ছন্দে সবুজ মেরুন। নর্থইস্টকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল মোহনবাগান এসজি। সেইসঙ্গে আইএসএলের পয়েন্ট টেবলে ২ নম্বরে উঠে এল হাবাসের দল। টানা তিন ম্যাচ জয়ের পরও বাড়তি কোনও উচ্ছাস নেই হাবাসের গলায় বরং ম্যাচ বাই ম্যাচই পাখির চোখ তাঁর কাছে।
হাবাস যদি মাঠের বাইরের নায়ক হন তবে মাঠের মধ্যে বাগানের নতুন প্রাণ ভোমরা জনি কাউকো। তাঁর আগমনেই বদলে গিয়েছে সবুজ মেরুনের খেলার চিত্রটাই। হায়দরাবাদ এবং এফসি গোয়া ম্যাচে পরিবর্ত হিসাবে নামলেও এই মাচে হাবাস প্রথম একাদশে নামালেন জনি কাউকোকে। তাঁর আগমনেই জয়ের ছন্দ খুঁজে পেয়েছে সবুজ মেরুন।

ফিরে আসার প্রসঙ্গে জনি বলেন, 'চোট লাগার পর দেশে ফিরে যাই। তারপরই মেয়ে হয়েছিল, জীবন অনেকটা বদলে গিয়েছিল সেই সময়। তার পর রিহ্যাব শুরু করি। অবশেষে দলে ফিরলাম। এই বছরটা আমার কাছে দারুণ একটা শিক্ষা।'
জনিকে সই করিয়েছিলেন হাবাসই। আবার তাঁকে দলেও ফেরালেন। জনিকে ফেরানো নিয়ে অনেক কথা হয়েছিল। জনি নিজের পারফরম্যান্স দিয়ে সব সমালোচনার জবাব দিলেন। কোচ বললেন, 'ভুলে যাবেন না আমি কিন্তু ওকে সই করিয়েছিলাম। ও নিজেকে প্রমাণ করে দিয়েছে।' ম্যাচ প্রসঙ্গে হাবাস বলেন, 'আমি অতিরিক্ত উচ্ছাসে ভাসিনি আবার হেরে ভেঙে পড়ি না। এনার্জি, কমিটমেন্ট লাগে পারফরম্যান্সের জন্য।'
পরবর্তী ম্যাচ প্রসঙ্গে হাবাস বলেন, 'ওডিশা ম্যাচ দেরী আছে, পরিস্থিতি কী দাঁড়ায় সেটা দেখতে হবে। আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছি।'
ISL 2023-24: জয়ের হ্যাটট্রিক মোহনবাগান এসজির, নর্থইস্টকে হারিয়ে লিগের লড়াইয়ে দুই নম্বরে হাবাসের দল
অন্যদিকে বাগানের আরও এক গোলদাতা সাহাল আবার তৃপ্ত পরিবারের সমানে গোল করে। ম্যাচ শেষে তিনি বলেন, 'আজ আমার স্ত্রী ও পরিবার গ্যালারিতে উপস্থিত ছিল। তাঁদের সামনে গোল করতে পেরে খুশি।'অন্যদিকে দিমিত্রি বলেন, 'গোয়া ম্যাচ আমাদের আত্মবিশ্বাস দিয়েছে, তবে এটা সম্পূর্ণ ভিন্ন ম্যাচ। জনি দারুণ ফুটবলার।'












Click it and Unblock the Notifications