ISL 2023-24: জিতেও পুরো খুশি নন হাবাস, সবুজ মেরুন জার্সিতে প্রত্যাবর্তন করেই সমর্থকদের কী বার্তা দিলেন কাউকো?
হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোহনবাগান এসজির টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় জনি কাউকো ইন, হুগো বুমোস আউট। নিজামের শহরের দলের বিরুদ্ধে ম্যাচেই সবুজ মেরুন জার্সিতে আবারও প্রত্যাবর্তন করলেন জনি কাউকো। পরিবর্ত হিসাবে মাঠে নামলেন, জনির আগমনে আরও শক্তিশালী হল বাগানের মাঝমাঠ।
চোট আঘাতের সমস্যা কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে নামলেন। দ্বিতীয়ার্ধে যে টুকু সময় খেললেন তাতে নজর কাড়লেন। ম্যাচ শেষে যুবভারতী ছাড়ার আগে জনি সাংবাদ মাধ্যমের সামনে বলেন, 'যখন মাঠের বাইরে ছিলাম তখন সমর্থকদের থেকে অনেক বার্তা পেয়েছি বিশেষ করে সমাজ মাধ্যমে। আমাকে এভাবে স্বাগত জানানোর জন্য আমি খুবই খুশি। আমি চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে দলকে ভালো জায়গায় নিয়ে যেতে।'

কোচ হাবাস জনি প্রসঙ্গে বলেন, 'দলের মাঝমাঠে জনি কাউকোর মতো এক অভিজ্ঞ ফুটবলারকে দরকার ছিল। আমি মনে করি ওকে তিন-চারটে পজিশনে খেলানো যেতে পারে। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।' ফুটবলার দিমিত্র বলেন, 'জনির অর্ন্তভুক্তি দলের জন্য খুবই ভালো, ওর মতো ফুটবলারকে সব সময়ই দলের কাজে লাগে। আমরা খুশি তিন পয়েন্ট পাওয়ায়।'
যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন হায়দরাবাদ এফসিকে হারিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে চলে এলো ।হাবাস বলেন, 'আমরা তিন পয়েন্ট তিন নিশ্চিত করেছি এটা ইতিবাচক দিক, তবে ফুটবলাররা যে সুযোগ পেয়েছিলেন সেটা কাজে লাগানো উচিত ছিল। তবে দিনের শেষে দলের সকল ফুটবলাররা ভালো পারফর্ম করেছে এবং সঠিক মনোভাব নিয়ে খেলেছে।'
একইসঙ্গে হাবাস বলেন, !কিছু জায়গায় এখনও অনেক খামতি রয়েছে এবং সেগুলোর উপর কাজ করতে হবে। তবে এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য গোটা দলকে প্রস্তুত করা এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য।'১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট উঠে এলো চারে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ওডিশা এফসি রয়েছে শীর্ষে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications