ISL 2023-24: রেফারিং নিয়ে শুভাশিসের বিস্ফোরণ, বুমোসকে নিয়ে মোহনবাগান এসজি শিবিরে বাড়ছে রহস্য

কয়েকদিন আগেই সুপার কাপের ডার্বিতে চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল মোহনবাগান এসজিকে। তবে শনিবাসরীয় আইএসএলের ডার্বিতে অবশ্য হার এড়াল সবুজ মেরুন। দুই বার পিছিয়ে গিয়েও ম্যাচে সমতা ফিরিয়ে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল হাবাসের দল। তবে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ বাগান শিবিরে। সেই সঙ্গে হুগো বুমোসকে নিয়েও বাড়ছে রহস্য।

ম্যাচ শেষ সাংবাদিক সম্মেলনে এসে সাংবাদিক সম্মেলনে এসে রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দেন হাবাস। একই সুর শোনা গেল অধিনায়ক শুভাশিস বসু এবং ম্যাচের নায়ক দিমিত্রির গলায়। স্টেডিয়াম থেকে বেরোনোর আগে সাংবাদিকদের সামনে শুভাশিস ব‌লেন, 'ভারতীয় ফুটবলের উন্নতি করতে গেলে রেফারিংকে আরও ভালো হতে হবে। রেফারিরা ম্যাচের ফলাফলকে নিয়ন্ত্রণ করছে। যেটা পেনাল্টি নয় সেটা পেনাল্টি দিচ্ছে। কিন্তু নায্য পেনাল্টি দিচ্ছেন না। এটা দুভার্গ্যজনক।'

ISL 2023-24

রেফারিং নিয়ে মুখে কিছু না বললেও শরীরীভাষাতেই বুঝিয়ে দেন কতটা হতাশ তিনি। অজি স্ট্রাইকারকে ম্যাচ শেষে রেফারিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,'এই নিয়ে কোনও মন্তব্যই করব না।'

ম্যাচ নিয়ে অজি তারকা বলেন, আমরা দু-বার পিছিয়ে পড়েও ফিরেছি। গ্যালারির আবহ দুর্দান্ত ছিল। ইস্টবেঙ্গল কঠিন লড়াইয়ের সামনে ফেলেছিল। হাবাস সবে দায়িত্ব নিয়েছে। হঠাত্ সব কিছু বদলে যাওয়া সম্ভব নয়। আমরা ভালো খেলেছি, সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। সমানে সমানে লড়াই করেছি। তবে আমার কাছে এই ম্যাচ অতীত। পরের ম্যাচের কথা ভাবতে হবে।'

হাবাস পরবর্তী লক্ষ্য নিয়ে বলেন, "বাকি থাকা সব ম্যাচ এখন জেতাটাই আমাদের লক্ষ্য। লম্বা লিগ, এখনও অনেক ম্যাচ পড়ে রয়েছে। লড়াই চালিয়ে যেতে হবে।"মোহনবাগান এসজি শিবিরে ফের চোটের উদ্বেগ। কারণ আনোয়ার এবং হ্যামিল দুই জনেই চোট পেলেন।

এই প্রসঙ্গে হাবাস বলেন, "দলে প্রচুর চোট রয়েছে। আনোয়ার দলের সঙ্গে পুরো ট্রেনিং করেছে। ম্যাচ ফিট ছিল, কিন্তু চোট পেয়ে গেল। আনোয়ারকে অনুশীলনে দেখে ভালই লেগেছে। ১৫ দিন অনুশীলন করেছে আমাদের সঙ্গে। সেই জন্যই ওকে নামিয়েছিলাম। এখন চোট পেলে সেটা দুর্ভাগ্য ছাড়া কিছু বলার নেই। পেশাদার ফুটবলে চোট-আঘাত মেনে নিতেই হবে। ব্র্যান্ডনও চোট পেয়েছে। দুজনের অবস্থা খতিয়ে দেখে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"

এদিকে জনি কাউকো এবং বুমোস উভয়েই ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন। ফলে ফরাসি স্ট্রাইকারকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। সাংবাদিক বৈঠকে মোহনবাগান এসজিকে কোচকে বুমোস নিয়ে প্রশ্ন করা হতেই থামিয়ে দেওয়া হল। বলা হল, মোহনবাগান ম্যানেজমেন্টের তরফে বুমোসকে নিয়ে কোনও কথা বলতে বারণ করা হয়েছে। প্রশ্ন উঠছে, সবুজ-মেরুন জার্সি বুমোস কী অতীত হয়ে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+