ISL 2023-24: ইস্টবেঙ্গল-জামশেদপুর ম্যাচ দেখুন নিশ্চিন্তে, বাড়ি ফিরতে কখন পাবেন শেষ মেট্রো?

ISL 2023-24: আইএসএলের দশম সংস্করণে আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে দ্বিতীয় ম্যাচ। জামশেদপুর এফসি ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। আজও ম্যাচের শেষে থাকছে দুটি বিশেষ মেট্রো।

শনিবার আইএসএলে ছিল ডাবল হেডার। প্রথম ম্যাচটি দেরিতে শুরু হওয়ায় মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের ৩৫ মিনিট পর। ফলে মেট্রো রেলের তরফে দুটি বিশেষ ট্রেন চালানোর বন্দোবস্ত থাকলেও চিন্তা ছিল ফুটবলপ্রেমীদের।

ISL 2023-24: ইস্টবেঙ্গল-জামশেদপুর ম্যাচ দেখুন নিশ্চিন্তে

আজ আইএসএলে একটিই ম্যাচ রয়েছে। ফলে সেটি যে রাত ৮টাতেই শুরু হবে তা নিয়ে কোনও সংশয় নেই। আজ খেলা দেখে সল্টলেক মেট্রো স্টেশনে পৌঁছনোর জন্য পর্যাপ্ত সময় পাবেন ফুটবলপ্রেমীরা। আজও মেট্রো রেলের তরফে দুটি বিশেষ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ অবধি মেট্রো দুটি চলবে ১০ মিনিটের ব্যবধানে।

যেহেতু এবার আইএসএলের ম্যাচ শেষ হতে অনেক রাত হয়ে যাচ্ছে সে কারণে মোহনবাগান সুপার জায়ান্টের মতো ইস্টবেঙ্গলের তরফেও রাজ্যের পরিবহণমন্ত্রীর কাছে কয়েকটি রুটে ম্যাচের শেষে বাস পরিষেবা রাখার অনুরোধ করা হয়েছিল। পরিবহণমন্ত্রী সেই আর্জিতে সদর্থক সাড়া দিয়েছেন বলে জানিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।

একইসঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষ ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে যে দুটি মেট্রো চালানোর কথা জানিয়েছে তার প্রথমটি সল্টলেক স্টেডিয়াম থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়, শিয়ালদহে পৌঁছবে রাত ১০টা ৩৭ মিনিটে। দ্বিতীয় তথা শেষ মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম থেকে ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে, শিয়ালদহে পৌঁছবে রাত ১০টা ৪৭ মিনিটে।

দুটি মেট্রোই ফুলবাগান স্টেশনে থামবে। ফলে সেখানকার যাত্রীরাও ওঠা-নামা করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম ও ফুলবাগান স্টেশনে খোলা থাকবে টিকিট কাউন্টার। এদিকে, চোটের কারণে জর্ডন এলসি (Jordan Elsey) এখন মাঠের বাইরে। তাঁর জায়গায় একজন বিদেশিকে সই করাতে পারবে লাল হলুদ।

ISL 2023-24: ইস্টবেঙ্গল-জামশেদপুর ম্যাচ দেখুন নিশ্চিন্তে

আইএসএলে ইস্টবেঙ্গলের দল: গোলিকপার- কমলজিৎ সিং, প্রভসুখন গিল, আদিত্য পাত্র, জুলফিকার গাজি, রনিত সরকার। ডিফেন্ডার- হোসে পারদো, লালচুননুঙ্গা, হরমনজ্যোৎ খাবড়া, মহম্মদ রাকিপ, মন্দার রাও দেশাই, নিশু কুমার, অতুল উন্নিকৃষ্ণন, গুরসিমরৎ সিং গিল, তুহিন দাস।

মিডফিল্ডার- অজয় ছেত্রী, এডউইন সিডনি বংশপাল, মোবাশির রহমান, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, বোরহা হেরেরা, বনলাপেকা গুইতে, গুরনাজ সিং গ্রেওয়াল। ফরওয়ার্ড- ক্লেটন সিলভা, নন্দকুমার সেকার, ভিপি সুহের, নওরেম মহেশ সিং, আমন সিকে, অভিষেক কুঞ্জম, জেভিয়ার সিভেরিও।

(ছবি- ইমামি ইস্টবেঙ্গল মিডিয়া)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+