ISL 2023-24: অতিরিক্ত সময়ে তিন গোল, গোয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল মুম্বই

আইএসএলের গ্রুপ লিগের শেষ ম্যাচে মোহনবাগান এসজির কাছে হেরে লিগ শিল্ড খেতাব হাতছাড়া হয়েছে মুম্বই সিটি এফসির। এবার আইএসএল ফাইনালে উঠার লড়াইয়ে এক কদম এগিয়ে গেল মুম্বই। বুধবার সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে এফসি গোয়ার বিরুদএধে দুরন্ত জয় ছিনিয়ে নিল মুম্বই। ০-২ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে ম্যাচ জিতে নিল মুম্বই।আইএসএল ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ছাংতেরা।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে শুরু করে গোয়া। ম্যাচের ১২ মিনিটেই মুম্বইয়ের আকাশ মিশ্রা চোট পেয়ে উঠে যান। ম্যাচের ১৬ মিনিটে মহম্মদ ইয়াসিরের পাস থেকে গোয়ার হয়ে প্রথম গোলটি করেন বরিস সিং। এরপর দুই প্রথমার্ধে দুই দল সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে গোয়া।

ISL 2023-24

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও বেশি আক্রমণাত্বক হয় গোয়া। ম্যাচের ৫৬ মিনিটে গোয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। ২-০ গোলের লিড নিয়ে ম্যাচের উপর আধিপত্য বিস্তার করে গোয়া। মনে করা হয়েছিল ঘরের মাঠে জিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় পর্বের সেমিফাইনাল খেলতে নামতে পারবে গোয়ানিজরা।

কিন্তু চ্যাম্পিয়নরা বোধহয় কঠিন পরিস্থিতিতেই সব থেকে বেশি জ্বলে উঠেন৯০ মিনিট পর্যন্ত ঘরের মাঠে এই লিড ধরে রেখেছিল গোয়া। জয় প্রায় নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন ভক্তরা। কিন্তু মুম্বইয়ের পরিকল্পনা ছিল একেবারে আলাদা। ৯০ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থাকলেও ম্যাচের ইনজুরি টাইমে তিন গোল করে জয় পেল মুম্বই। ৯০ মিনিটে ছাংতে প্রথম গোল করলেন। ৯১ মিনিটে ম্যাচে সমতা ফেরালেন বিক্রম প্রতাপ সিং, ৯৬ মিনিটে ফটো ফিনিস করলেন সেই ছাংতে। ৩-২ গোলে ম্যাচ জিতে ফাইনালের পথে এগিয়ে গেল মুম্বই। ঘরের মাঠে এগিয়ে থেকেই নামবে বাণিজ্য নগরীর দল।

পাঁচ ম্যাচে চারটি জিতে প্লে অফে উঠেছিল এফসি গোয়া। তার পর নক আউট ম্যাচে ছিটকে দিয়েছিল চেন্নাইয়িনকে। তবে আইএসএল সেমিফাইনাল খেলতে নেমে ধাক্কা খেল ব্র্যান্ডন ফার্নান্ডেজদের অপ্রতিরোধ্য ফর্ম। ইনজুরি টাইমে মুম্বইয়ের দাপটের কাছে হার মানতে হল গোয়াকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+