ISL 2023-24: জয়ের হ্যাটট্রিক মোহনবাগান এসজির, নর্থইস্টকে হারিয়ে লিগের লড়াইয়ে দুই নম্বরে হাবাসের দল
আইএসএলের জয়ের হ্যাটট্রিক মোহনবাগান এসজির। ঘরের মাঠে নর্থইস্টকে ৪-২ গোলে হারিয়ে লিগের লড়াইয়ে প্রবলভাবে ফিরে এল হাবাসের দল। লিগ টেবলে দুই নম্বরে উঠে এল সবুজ মেরুন।
হায়দরাবাদ এবং এফসি গোয়া ম্যাচে পরিবর্ত হিসাবে নামলেও এই মাচে হাবাস প্রথম একাদশে নামালেন জনি কাউকোকে। তাঁর আগমনেই যেন বদলে গিয়েছে সবুজ মেরুনের খেলার চালচিত্রই। তরতড়িয়ে ছুটছে পাল তোলা নৌকা।

গোল করার পরও আক্রমণের ধার কমেনি নর্থইস্টের। ২১ মিনিটে কর্ণার থেকে লুইসের গোল পোস্টে না লাগলে বিপদ আরও বাড়ত হাবাসের দলের। যদিও পরের মিনিটে সুযোগ এসেছিল মোহনবাগান এসজির সামনে। কিন্তু কামিংসের পাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেন জনি। এরপর মনবীরের মাইনসাও নর্থইস্ট গোলরক্ষকের হাতে জমা পড়ল। কিন্তু গোল না আসায় বাগান বেঞ্চ চাপ বাড়ছিল।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ঝড় তুলল সবুজ মেরুন। ৪৫ মিনিটে গোল শোধ করলেন লিস্টন। জনি কাউকোর পাস থেকে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে মিরশাদকে হার মানালেন গোয়ানিজ মিডিও।এর দুই মিনিটে মধ্যেই ফের গোল মোহনবাগান এসজির। চার বিদেশির ছন্দবন্ধ আক্রমণ দেখল যুবভারতী।
দিমিত্রির সেন্টার থেকে প্রথমে হেডে বল জনির কাছে পাঠান হেক্টর। জনির নামিয়ে দেওয়া বল গোলে ঠেলে দেন কামিংস। ২-১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে সবুজ মেরুন জার্সিধারীরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোল শোধ করে দিল নর্থইস্ট। গোল করলেন সেই জুরিখ। গত ম্যাচে যতটা ভালো খেলেছিলেন দীপেন্দু বিশ্বাস। এই ম্যাচে ততটাই ফ্লপ তরুণ এই ডিফেন্ডার। তাঁর ভুলেই দ্বিতীয় গোল হজম করল সবুজ মেরুন। বক্সের মধ্যে জুরিখকে আটকাতেই পারলেন না দীপেন্দু।
যদিও কয়েক মিনিটের মধ্যেই ফের ছন্দে ফিরে গেল পাল তোলা নৌকা। এগিয়ে গেল হাবাসের দল। লিস্টনেপ বাড়ানো পাস প্রথমে যায় কামিংসের কাছে, সেখান থেকে বক্সের মধ্যে বল পেয়ে দুরন্ত ফিনিশ করলেন দিমিত্রি। এর কয়েক মিনিটের মধ্যে ফল ৪-২ করলেন সাহাল।এই গোলের কারিগড়ও জনি। তাঁর সোনায় মোড়া পাস থেকেই গোল করলেন সাহাল। গোল করে ভিআইপি গ্যালারির দিকে লাভ সাইন দেখালেন ভারতীয় দলের এই ফুটবলার।
The #Mariners are on a roll! 🥵
— Indian Super League (@IndSuperLeague) February 17, 2024
Watch #MBSGNEU LIVE only on @Sports18, @Vh1India, #SuryaMovies, & #DDBangla! 📺
Stream FOR FREE on @JioCinema: https://t.co/by6ZbPxFRJ#ISL #ISL10 #LetsFootball #MBSG #NorthEastUnitedFC pic.twitter.com/4CkFZ8D2vI
এরপর জোড়া পরিবর্তন করলেন হাবাস। দীপেন্দু বিশ্বাসকে তুলে নামালেন আনোয়ার আলি। চোট কাটিয়ে ফের মাঠে নামলেন পঞ্জাব তনয়। অভিষেক সূর্যবংশীকে তুলে নামালেন আশিস রাইকে। জনিকে তলে নামালেন দীপক টাংড়িকে। এরপর ৫ নম্বর গোলটা ৬৮ মিনিটেই পেতে পারত সবুজ মেরুন। মনবীরের শট কোনক্রমে বাঁচান নর্থইস্ট গোলরক্ষক।
৭৭ মিনিটে ফের জোড়া পরিবর্তন করলেন হাবাস। নামতে নামলেন সাহালের জায়গায়। অন্যদিকে কামিংসকে তুলে সাদিকুকে নামালেন। এরপর অবশ্য গোল হয়নি। ম্যাচের সেরা হলেন জনি কাউকো। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগের লড়াইয়ে ২ নম্বরে উঠে এল সবুজ মেরুন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications