ISL 2023-24: ট্রফি ধরে রাখাই ‌লক্ষ্য ফেরান্দোর, কার্ড সমস্যায় নেই সবুজ মেরুনের নির্ভরযোগ্য ফুটবলার

বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে আইএসএল। তবে কলকাতায় টুর্নামেন্টের দশম সংস্করনের প্রথম ম্যাচ হতে চলেছে শনিবার। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট অভিযান শুরু করছে লিগে নবাগত পাঞ্জাব এফসির বিরুদ্ধে। ডুরান্ড কাপ জয়, এএফসির প্রথম ম্যাচেও দুরন্ত জয়। ফলে ছন্দে থেকেই আইএসএল অভিযান শুরু করছে সবুজ মেরুন ব্রিগেড।

ডুরান্ড কাপের ফাইনােলের ম্যাচে লাল কার্ড দেখেছেন অনিরুদ্ধ থাপা। এই ম্যাচে নেই বাগানের তারকা মিডিও। চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে আশিক। কিন্তু শেষ ছয় মাসে দুটো ট্রফি জেতা ফেরান্দো কে আছে কে নেই এই সব নিয়ে ভাবতে নারাজ। ভাববেনই বা কেন তাঁর হাতে বিকল্পও যে অনেক । তবে আশিকের জন্য অত্যন্ত হতাশ স্প্যানিশ কোচ।

এমবি

বাগান কোচ বলেন, 'সত্যি বলতে আমি হতাশ। অত্য়ন্ত খারাপ একটা চোট পেয়েছে। সত্যি বলতে অস্ত্রোপচারের পর ডাক্তারারাই বলতে পারবেন যে, আশিক কবে মাঠে নামতে পারবে। আসলে ফুটবল টিমে সকলেই পরিবারের মতো। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করি।'

একইসঙ্গে ফেরান্দো উল্লেখ করেন, আমাদের দল সত্যিই বড়, খুবই শক্তিশালী স্কোয়াড। ফলে আমাদের আশিকের বিকল্প ভেবেই এগিয়ে যেতে হবে। ও নেই বলে যে, আমরা ভীত বা চিন্তিত এমনটা নয়। আমরা সমাধান বার করে নেব। ৯০ মিনিট ১১ জন খেলে, এটাই শুধু মাথায়।'

এই পাঞ্জাব দলকেই ডুরান্ড কাপে হারিয়েছে মোহনবাগান এসজি। কিন্তু শনিবার মাঠে নামার আগে জুয়ান ফেরান্দো অতীত ভুলে সামনে তাকাতে চান। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়। বিগত বছর গুলিতে সবুজ মেরুনের প্রথম ম্যাচের ফলাফল ভালো হয়নি। ঘরের মাঠে দর্শকদের সামনে পুরো তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য জুয়ানের। যদিও প্রতিপক্ষ দল নিয়ে বেশ সতর্ক বাগান শিবির।

এমবি

শনিবার পাঞ্জাব ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ফেরান্দো বলেন, ''আমার মতে মোহনবাগান এবং পঞ্জাব দু'দলই সমান জায়গায়। অন্যান্য দেশের লিগের মতো প্রতি বার শুধু ২-৩টে দলই ট্রফির জন্যে লড়ে না। প্রত্যেকেই সমান ভাবে লড়াই করে। এটা ভারতের ফুটবলের জন্যেই ভাল।'

আশিক না থাকায় দায়িত্ব অনেকটাই থাকবে লিস্টনের উপরে। চলতি মরসুমের শুরু থেকেই গোলের মধ্যে আছেন এই গোয়ানিজ। তাই আত্মবিশ্বাসী লিস্টন তৈরি কোচ ও টিম ম্যানেজমেন্ট এর আস্থার মর্যাদা দিতে। লিস্টনের কথায়, 'আশিকের না থাকায় আমাকে বাড়তি দায়িত্ব নিতে হবে। এর জন্য আমি প্রস্তুত। গোল পেলে যে কোনও ফুটবলারের আত্মবিশ্বাস বাড়ে। আমার ক্ষেত্রেও তাই। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়েই করা আমাদের লক্ষ্য।'

আইএসএল অভিযান শুরুর মাঝে এএফসি কাপও খেলবে। ঘন ঘন ম্যাচ খেলার ক্লান্তি ফুটবলারদের মধ্যে প্রভাব ফেলতে বাধ্য। এ বিষয়ে ফেরান্দোর মত, 'আমরা দেশের অন্যতম সেরা ক্লাব। যে কোনও বড় ক্লাবকেই অনেক প্রতিযোগিতায় খেলতে হয়। এটাই আমার কাছে চ্যালেঞ্জ।

পাঞ্জাব

অন্যদিকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আইএসএলে যোগ্যতা অর্জন করেছে পাঞ্জাবের দলটি । এই দলটিতে সদ্য সহকারী কোচ হিসাবে যুক্ত হয়েছেন শংকরলাল চক্রবর্তী প্রাক্তন মোহনবাগান কোচের ইনপুট এই ম্যাচে এক্সট্রাক্টর হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+