ISL 2023-24: গোয়ার মাটিতেই বদলা নিল মোহনবাগান এসজি, সমর্থকদের ভালোবাসার উপহার তিন পয়েন্ট
বুধবার সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি। হায়দরাবাদ ম্যাচের পর এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল সবুজ মেরুন। গোয়াকে হারাল ১-০ গোলে।
আইএসএল মরশুমে মোহনবাগান এসজি-গোয়ার দ্বিতীয় ম্যাচ ছিল এটি। প্রথম পর্বের ম্যাচে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোয়ার বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান এসজি। জুয়ান ফেরান্দোর সবুজ-মেরুন বাহিনীকে সেই ম্যাচে ধ্বংস করে দিয়েছিল গোয়া। তারা জিতেছিল ৪-১ গোলে। ফলে প্রতিপক্ষের মাঠে হাবাসের দলের কাছে এই ম্যাচ ছিল বদলার।

বুধবারের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূণ্য। তবে প্রাধান্য কিছুটা বেশি ছিল গোয়ারই। ১৩ মিনিটে এগিয়ে যেতে পারত এফসি গোয়া। বল গোল লাইন টপকে গেলেও গোল দেননি রেফারি, তা নিয়ে বিতর্ক থাকল।
পরবর্তীতে দিমিত্র একটি শট দারুণভাবে বাঁচিয়ে গোয়ার দুর্গ রক্ষা করেন আর্শদীপ। যদিও প্রথমার্ধে প্রতি আক্রমণকেই পাল্টা হাতিয়ার করে হাবাসের দল। কিন্তু ফাইনাল পাস ঠিক মতো না গোয়ার বক্সেই খেই হারিয়ে যাচ্ছি্ল।
আক্রমণের ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে জনি কাউকো, লিস্টন কোলাসোদের নামিয়ে দেন হাবাস।৬২ মিনিটে জনি কাউকোকে বক্সের মধ্যে ফাউল করা হয়। কিন্তু রেফারি পেনাল্টি দেননি।
৭৪ মিনিটে দুরন্ত গোল করলেন দিমিত্রি। গোয়ান গোলরক্ষকের ভুলে বল যায় অজি তারকার পায়ে। দূর পাল্লার শর্টে গোল করতে ভুল করেননি দিমিত্রি।গোল করার পরও কিছু সুযোগ পেয়েছিল মোহনবাগান এসজি। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না দিমিত্রি-লিস্টনরা। এরপর রক্ষণকে মজবুত করেই তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে হাবাসের দল।
গোয়ার মাঠে গিয়ে তাদের হারানো সহজ ছিল না। সেই কাজটাই করে দেখালেন কোচ হাবাসের ছেলেরা।
বুধবার ভালবাসার দিনে সমর্থকদের ভালবাসা ফিরিয়ে দিলেন মোহনবাগান এসজি ফুটবলাররা। আইএসএল মরশুমে প্রথমবার হারের মুখ দেখতে হল গোয়াকে। এই ম্যাচ জিতলে তাদের কাছে শীর্ষে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু তারা সেটা পারল না।১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকল গোয়া।
অন্যদিকে এই ম্যাচ জিতে তিন নম্বরে উঠে এল মোহনবাগান এসজি। ১৩ ম্যাচে হাবাসের দলের পয়েন্ট ২৬। হাবাসেক হাতে পড়ে যেন আবার পুরানো ছন্দে দেখা যাচ্ছে সবুজ মেরুনকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications