Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL 2023-24: ডার্বি জিতে ‌লিগের শীর্ষে মোহনবাগান এসজি, প্লে-অফের স্বপ্নের সমাপ্তি ইস্টবেঙ্গলের

ডার্বিতে দাপুটে পারফরম্যান্স করে আইএসএলের লিগ শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান এসজি। ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে যুবভারতী ফের মোহন ভারতী হল। বড় ম্যাচে অপরাজিত থাকলেন হাবাস।

ম্যাচের শুরুতেই পেনাল্টি নষ্ট করেন ক্লেইটন। গোলের সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারায় মানসিকভাবে ধাক্কা খায় লাল হলুদ। এরই পূর্ণ সুযোগ নেয় হাবাসের দল। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় মোহনবাগান এসজি। প্রথমে গোল করেন জেসন কামিংস, এরপর দ্বিতীয় গোল আসে লিস্টন কোলাসোর পা থেকে। দুটি গোলে‌ই অবদান ছিল দিমিত্রির। তবে প্রথমার্ধের শেষ লগ্নে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি নিজেই করলেন দিমিত্রি।

ISL 2023-24

তিন গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধে সাজঘরে ফেরে হাবাসের দল। যুবভারতী জুড়ে শুধুই সবুজ মেরুন সমর্থকদের গর্জন। পাঁচ গোলের স্বপ্নও সমর্থকরা দেখেত শুরু করে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের ভিতরে কামিংসকে ফাউল করা হলেও, পেনাল্টি দেননি রেফরি।

কথায় আছে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ।যুবভারতীতে পিছিয়ে থাকা দলকে সাজঘরে কোন পেপ টক দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত তা জানা নেই। তবে ইস্টবেঙ্গলের জোড়া পরিবর্তন হল। অজয় ছেত্রী, চুংনুনঙ্গার পরিবর্তে সায়ন ও বিষ্ণু এলেন। প্রথমার্ধের হতশ্রী পারফরম্যান্স শেষে দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা হলেও খেলায় ফিরল লাল হলুদ।

ম্যাচের ৫৩ প্রথম গোল করল ইস্টবেঙ্গল। সেইসঙ্গে আইএসএলে প্রথম গোল সাউল ক্রেসপোর। ক্লেইটনের ক্রস, বুকে নামিয়ে ভলিতে গোল ক্রেসপোর। এই গোলের পরই সবুজ মেরুন রক্ষণের উপর চাপ বাড়াতে থাকল কার্লেসের দল। এরই মধ্যে দিমিত্রিকে জঘন্য ফাউল করে হলুদ কার্ড দেখেলন মহেশ সিং। একইসঙ্গে ফের সায়ন বন্দ্যোপাধ্যায় সংঘর্ষে জড়ালেন দিমিত্রির সঙ্গে এবং হলুদ কার্ডও দেখেলন।

ম্যাচের ৬৩ মিনিটে গোলের আরও একটি সুযোগ পায় ইস্টবেঙ্গল। নন্দকুমারের ক্রসে জোরালো হেড ক্লেইটন সিলভার। দুর্দান্ত সেভ মোহনবাগান এসজির গোলরক্ষক বিশাল কাইথের। ম্যাচের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে জোড়া পরিবর্তন করলেন হাবাস। কামিংস, লিস্টনের জায়গায় আশিস রাই ও অনিরুদ্ধ থাপাকে নামালেন বাগান হেডস্যার।

কিন্তু প্রথমার্ধের সেই ঝাঁঝ অনেকটাই উধাও সবুজ মেরুন জার্সিধারীদের। প্রথমার্ধে সবুজ মেরুনের নায়ক যদি হন দিমিত্রি। তবে দ্বিতীয়ার্ধে বাগানের ত্রাতা বিশাল কাইথ। বেশ কয়েকটি দুরন্ত সেভ করলেন বাগান গোলরক্ষক। এরইমধ্যে সাহালকে তুলে নিয়ে সাদিকুকে ‌নামালেন হাবাস।

সাদিকু নামার পরই আক্রমণে কিছুটা ফিরল সবুজ মেরুন। কিন্তু গোল করার মতো সুযোগ তৈরি করতে পারল না দিমিত্রি-জনিরা। ফলে হাবাস গোল সংখ্যা বাড়ানোর খেকেও তিন পয়েন্ট নিশ্চিত করার দিকেই বেশি জোর দেন।

৮৮ মিনিটে সৌভিকে তুলে খাবড়াকে নামালেন কার্লেস। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পেতে পারত ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে বিষ্ণুকে ফাউল করা হয়। কিন্তু পেনাল্টি না দিয়ে বিষ্ণুকেই কার্ড দেখালেন রেফারি। ইন্ডিয়ান সুপার লিগে রেফারিং নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই ্ম্যাচেও তার ব্যতিক্রম হল না। শেষ পর্যন্ত ৩-১ ফলেই ম্যাচ জিতে নিল সবুজ মেরুন।

এই ম্যাচ জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে পৌঁছে গেল সবুজ মেরুন। সেইসঙ্গে ‌লিগ শিল্ড জয়ের দিকেও এক ধাপ এগিয়ে গেল হাবাসের দল। অন্যদিকে, ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। এবারের মতো প্লে অফের স্বপ্ন তাদের বি‌লীন হয়ে গেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+