ISL 2023-24: মোহনবাগান সুপার জায়ান্ট ঝড়ে বিধ্বস্ত বেঙ্গালুরু এফসি, যুবভারতীতেই লিগ শিল্ডের দখল?
ISL 2023-24: আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে চূর্ণ বেঙ্গালুরু এফসি। আজ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ৪-০ গোলে জিতল সবুজ মেরুন।
প্রথমার্ধের শেষে বাগান শিবির এগিয়ে ছিল ১ গোলে। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে মুম্বই সিটি এফসির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা।

মোহনবাগান সুপার জায়ান্ট অনেক আগেই পৌঁছে গিয়েছে সুপার সিক্সে। তবে লিগ শিল্ডের দখল নিতে বাকি ২টি ম্যাচেই জিততে হবে, এমন পরিস্থিতিতে আজ খেলতে নেমেছিল বাগান। এদিন তিন পয়েন্ট ঘরে তুলে নিয়ে মুম্বই সিটি এফসির উপর চাপ বাড়াল মোহনবাগান সুপার জায়ান্ট।
১৭ মিনিটে হেক্টর য়ুস্তের করা গোলে প্রথমার্ধের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল সবুজ মেরুন। ৫১ মিনিটে মোহনবাগান এসজির দ্বিতীয় গোলটি করেন মনবীর সিং। ৫৪ মিনিটে অনিরুদ্ধ থাপার গোলে ব্যবধান বেড়ে হয় ৩-০। ৫৯ মিনিটে আর্মান্দো সাদিকু মোহনবাগান সুপার জায়ান্টের চতুর্থ গোলটি করেন।
২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। সমসংখ্যক ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ৪৫। সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারালেই বাগান লিগ শিল্ডের দখল নেবে।
২১ ম্যাচে এফসি গোয়া ৪২ পয়েন্টে দাঁড়িয়ে। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান এসজির ম্যাচ যদি ড্র হয় তাহলে এই দুই দলই পৌঁছে যাবে সেমিফাইনালে। এমনকী মোহনবাগান সুপার জায়ান্ট যদি বিশাল ব্যবধানে না হারে তাহলে এফসি গোয়া জিতলেও সেমিফাইনালে সরাসরি যেতে পারবে না।
কেন না, মোহনবাগান সুপার জায়ান্টের গোলপার্থক্য ২০, এফসি গোয়ার ১৫। ফলে বাগানকে যেমন বড় ব্যবধানে হারতে হবে, তেমনই গোয়াকে বড় ব্যবধানে জিততে হবে। পরিস্থিতি যা, তাতে অঙ্কের জটিল সমীকরণ বাদ দিলে বলাই যায় মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি সেমিফাইনালে জায়গা নিশ্চিতই করে ফেলেছে।
গোয়ার পক্ষে কোনওভাবেই মুম্বইকে ছোঁয়া সম্ভব নয়। একমাত্র বাগান হারলে শেষ ম্যাচ জিতলে গোয়া গতবারের চ্যাম্পিয়নদের পয়েন্টের তালিকায় ধরতে পারবে। কিন্তু তাতে সেমিফাইনালে যাওয়া আটকাবে না। প্লে-অফে এফসি গোয়া, ওডিশা এফসি, কেরালা ব্লাস্টার্স ও চেন্নাইয়িন এফসিকেই খেলতে হবে। তাদের মধ্যে দুটি দল যাবে সেমিফাইনালে। বাগান ভক্তরা অবশ্য মাঠ ভরাবেন লিগ শিল্ডের দখল নিয়েই সেমিফাইনালে ওঠার মনোষ্কামনা নিয়ে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications