ISL 2023-24: ডার্বির প্রথমার্ধে সবুজ মেরুনের দাপট,৩ গোলে এগিয়ে হাবাসের দল, ক্লেইটনের পেনাল্টি নষ্ট
রবিবার দিনভর কলকাতায় সুপার সানডে। সকাল থেকে রাজনৈতিক সভা-পাল্টা সভার পর সন্ধ্যা শেষে ফুটবলের ডার্বিতে মুখোমুখি হয়েছে মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষে সবুজ মেরুন গোলে এগিয়ে আছে।
ড্র হলে ইস্টবেঙ্গলের প্লে অফের রাস্তা কার্যত শেষ হয়ে যাবে। কিন্তু তিন পয়েন্ট পেলে, নক আউটের লড়াইয়ে ভেসে থাকবে লাল-হলুদ ব্রিগেড। রবিবারের ডার্বি কার্লেস কুয়াদ্রাতের দলের কাছে কার্যত আইএসএলের ফাইনালের মতো। কোনভাবেই হারা চলবে না। ডু অর ডাই ম্যাচে ইস্টবেঙ্গল দলে দুটি পরিবর্তন করলেন কোচ কার্লোস কুয়াদ্রাত। বিষ্ণু ও ভিক্টর ভাসকেজের জায়গায় অজয় ছেত্রী, সাউল ক্রেসপো।

ডার্বিতে কোনও দিন হারেননি আন্তোনিও লোপেজ হাবাস। এ বার মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাজিত মোহনবাগান। সেই ধারা বজায় রাখাই লক্ষ্য।গত ম্যাচ মোহনবাগান এসজি প্রথম একাদশে একটিই পরিবর্তন।দীপক টাংরির জায়গায় সাহাল আব্দুল সামাদ। মাঝমাঠের দখল নেওয়ার জন্যই সাহালকে শুরু থেকেই ব্যবহার করছেন হাবাস। মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে থেকে শুরু করবে ইস্টবেঙ্গল, এটা ভালোই জানতেন বাগান কোচ। তাই শুরু থেকেই আক্রমণের চপা বাড়ানোর রণকৌশল নেন তিনি।
ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু ভাগ্য সঙ্গ না দেওয়ায় গোল হল না।দিমিত্রি ফ্রি-কিক থেকে ক্রস বাড়ান, আনোয়ার হেড করে বক্সের মাঝখানে হেক্টর বল দেন। তিনি হেডে গোল করার চেষ্টা করেন, কিন্তু বল ক্রস বারে লাগে। ফলে শুরুতেই গোল হজম করা থেকে রক্ষা পায় লাল হলুদ।
এরপর অবশ্য গোলের সুবর্ণ সুযোগ চলে এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। ১১ মিনিটে বক্সের মধ্যে ক্লেইটনকে ফাউল করেন বিশাল। ফলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ব্রাজিলিয়ান তারকা। বিশাল পেনাল্টি রুখে দিয়ে দলের অনিবার্য পতন রোধ করলেন।
পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্টের পর মানসিক ধাক্কা খায় ইস্টবেঙ্গল। ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে গেল মোহনবাগান এসজি। দলগত আক্রমণের ফসল ঘরে তুলল সবুজ মেরুন। দিমিত্রির দূরপাল্লার শট কোনও মতে আটকে দেন গিল। কিন্তু ফিরতি বলেই বল জালে জড়িয়ে দিলেন কামিংস। ১০ মিনিটের ব্যবধানেই দ্বিতীয় গোল তুলে নিল সবুজ মেরুন। এই ক্ষেত্রেও অবদান সেই দিমিত্রির। তাঁর জোরালো শট প্রথমে পোস্টে লাগে। ফিরত বল পাস বাড়ান লিস্টনকে। সহজেই বল গোলে ঠেলে দেন লিস্টন।
প্রথমার্ধের শেষে পেনাল্টি থেকে ৩ নম্বর গোলটি করলেন দিমিত্রি। প্রথম ৪৫ মিনিটেই তিন গোল। যুবভারতীর সবুজ মেরুন সমর্থকরা ৫ গোলের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। এরই মধ্যে প্রথমার্ধে হলুদ কার্ড দেখলেন লাল হলু দের আলেকজ়ান্ডার পান্টিচ। দ্বিতীয়ার্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে লাল হলুদের জন্য।
মোহনবাগান এসজির প্রথম একাদশ- বিশাল কাইথ, আনোয়ার আলি, জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিংহ, শুভাশিস বোস, অভিষেক সূর্যবংশী, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, হেক্টর ইয়ুস্তে, জেসন কামিংস।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ- প্রভসুখন গিল, লালচুংনুঙ্গা, আলেকজ়ান্ডার পান্টিচ, হিজাজি মাহের, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, অজয় ছেত্রী, সাউল ক্রেসপো, মহেশ নাওরেম সিংহ, ক্লেটন সিলভা, নন্দকুমার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications