ISL 2023-24: হারের হ্যাটট্রিক মোহনবাগান সুপার জায়ান্টের, অ্যাওয়ে ম্যাচ থেকে ৩ পয়েন্ট কেরালা ব্লাস্টার্সের
ISL 2023-24: আইএসএলে হারের হ্যাটট্রিকের লজ্জা এড়াতে পারল না হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণাধীন মোহনবাগান সুপার জায়ান্ট। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে তিন পয়েন্ট নিশ্চিত করল কেরালা ব্লাস্টার্স এফসি।
ম্যাচের একমাত্র গোলটি করেছেন দিমিত্রিস ডায়ামান্টাকোস। মুম্বই সিটি এফসি-র কাছে অ্যাওয়ে ম্যাচে হারের পর এবার টানা দ্বিতীয় হোম ম্যাচে ডুবল বাগানের পালতোলা নৌকা। এফসি গোয়ার পর হার কেরলের কাছে।

আইএসএলের ইতিহাসে এই প্রথম মোহনবাগান সুপার জায়ান্টকে হারাল কেরালা ব্লাস্টার্স। আজকের আগে অবধি এই দুই দল আইএসএলে ৬টি ম্যাচ খেলেছিল, তার মধ্যে পাঁচটিতেই জেতে মোহনবাগান সুপার জায়ান্ট। ড্র হয়েছিল একটি ম্যাচ। আজকের ম্যাচে ৯ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন ডায়ামান্টাকোস।
বল দখলের লড়াইয়ে সবুজ মেরুন এগিয়ে থাকলেও কাজের কাজটি করেছে কেরলের দলটিই। মোহনবাগান সুপার জায়ান্ট ৫৯.১ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল, কেরালা ব্লাস্টার্সের দখলে ছিল ৪০.৯ শতাংশ। কেরালা ব্লাস্টার্স ৫টি শট গোলে রেখেছিল, ১টি ক্ষেত্রে গোলমুখী শট রেখেছিল বাগান। শটস অফ টার্গেট বাগানের ক্ষেত্রে ১০, কেরলের ৬।
শুরু থেকেই গোল পেতে মরিয়া ছিল কেরালা ব্লাস্টার্স। ৪ মিনিটে ডায়ামান্টাকোসের শট ক্রসবারে লেগে ফিরে এসেছিল। যদিও তার মিনিট পাঁচেকের মধ্যেই জয়সূচক গোলটি পেয়ে যায় কেরালা ব্লাস্টার্স। বাগানের বক্সের বাইরে বল পেয়ে একাই গোল করার লক্ষ্যে এগিয়ে যান ডায়ামান্টাকোস। বাগানের তিন ফুটবলারকে পরাস্ত করে টাইট অ্যাঙ্গেল থেকে যে শটটি নেন তা আটকানোর উপায় ছিল না বাগান গোলরক্ষক বিশাল কাইথের কাছে।
৩৫ মিনিটে কাইথ আরেকটি মারাত্মক ভুল করে বসেছিলেন। যদিও পেপরাহ সেই ভুলের ফায়দা তুলতে পারেননি। নাহলে কেরালা ২ গোলে এগিয়ে যেতেও পারতো। সমতা ফেরানোর চেষ্টা চালাতে থাকেন দিমিত্রি পেতাত্রোস, জেসন কামিংসরা। তবে বাগানের যাবতীয় আক্রমণ নির্বিষ করে দেয় কেরলের ডিফেন্স। বিরতিতে খেলার ফল ছিল ১-০।
দ্বিতীয়ার্ধে হুগো বুমোস, সাদিকুরাও সমতা ফেরানোর চেষ্টা চালাচ্ছিলেন। আশিস রাই কয়েকটি গোলের সুযোগ তৈরি করার প্রয়াস চালালেও সতীর্থদের সঠিক সময়ে সামনে পাননি। এরই মধ্যে কাউন্টার অ্যাটাকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় কেরালা ব্লাস্টার্সও। শেষ লগ্নে সমতা ফেরানোর ভালো সুযোগ পেলেও অল্পের জন্য বল কেরালার জালে জড়াতে পারেননি আশিস। ইনজুরি টাইমে রাহুল কেপির শট বাঁচান কাইথ।
আক্রমণ, প্রতি আক্রমণের শেষে শেষ বাঁশি বাজতেই বাজিমাত করে কেরালা ব্লাস্টার্স। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো তারা। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এফসি গোয়া। ১১ ম্যাচে ওডিশা এফসির পয়েন্ট ২১। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চারে রয়েছে মুম্বই সিটি এফসি। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের অবস্থান পয়েন্ট তালিকার পাঁচে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications