ISL 2023-24: বদলার ম্যাচে জয় অধরাই মোহনবাগান এসজির, ফেরান্দোর দলের চোটের তালিকা লম্বা হচ্ছে
আইএসএলের প্রথম পাঁচ ম্যাচে জয় এসেছিল। কিন্ত ছয় নম্বর ম্যাচে এসে হারের মুখ দেখতে হল মোহনবাগান এসজিকে। ওডিশা এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল হল সবুজ মেরুনকে।
চোটের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে মোহনবাগান এসজির। আশিক গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন, চোটের তালিকায় আছেন মনবীর-দিমিত্রি-আনোয়ার। এবার সেই তালিকায় যুক্ত হলেন হুগো বুমোসও। ওয়ার্ম-আপের সময় ছিটকে গেলেন ফরাসি তারকা। তার জেরে জেসন কামিংসকে দলে আনলেন মোহনবাগান এসজি কোচ জুয়ান ফেরান্দোর। জায়গা পালটাতে হল কিয়ান নাসিরিকে। অনেকটা পিছন থেকে খেলতে হল কিয়ানকে।

কিন্তু এরপরই খেলার উপর আধিপত্য বিস্তার করতে শুরু করে সার্জিও লোবেরার দল। বুমোস না থাকায় মোহনবাগান এসজির মাঝমাঠ অনেকটাই দুর্বল ছিল, সেটাই কাজে লাগালেন ওডিশার ফুটবলার। ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে গেল ওডিশা। মোহনবাগান এসজির বক্সের মধ্যে হাতে বল লাগে শুভাশিস বোসের। সঙ্গে-সঙ্গে রেফারি পেনাল্টি দেন রেফারির। নাল্টি থেকে ওড়িশাকে এগিয়ে দিলেন আহমেদ জাহু।
মনে করা হয়েছিল গোল খেয়ে চাপ বাড়াবে মোহনবাগান এসসি। কিন্তু সবুজ মেরুনের খেলায় ছিল না সেই ভেদশক্তি। মাঝমধ্যেই চড়া মেজাজে খেলা হতে থাকল। কার্ড দেখলেন দুই দলের ফুটবলারই। সাদিকু বা কামিংস দলের দুই তারকা বিদেশিকে প্রথমার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না।
এরইমধ্যে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের গোল করেন ওডিশার জাহু। মোহনবাগান বক্সের বাইরে সাহাল আবদুল সামাদের থেকে বল কেড়ে নেন আহমেদ। বলটা পান ব্রাজিলিয়ান তারকা। তিনি আহমেদকে বল বাড়ান। সহজে গোল করে যান ওডিশার তারকা ফুটবলার। ০-২ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে জুয়ান ফেরান্দোরদল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলায় ফেরার মরিয়া চেষ্টা করে মোহনবাগান এসজি।দুর্দান্ত টিম গেমে ভর করে গোল মোহনবাগান এসজি। বক্সের বাইরে দুর্দান্ত চিপ হেক্টর ইউস্তের। কর্নার লাইনের মাথা থেকে কিয়ান নাসিরি বক্সের মধ্যে পাস বাড়ান আর্মান্দো সাদিকুর দিকে। অবশেষে গোল পেলেন সাদিকু। ৫২ মিনিউটে ব্যবধান কমাল মোহনবাগান এসজি।
সালাহ অনিরুদ্ধ থাপাদের দ্বিতীয়ার্ধে তুলে নিতে বাধ্য হন কোচ। ফলে আরও দুর্বল হয় গতবারের চ্যাম্পিয়নরা।চোট পেয়ে মাঠ ছাড়লেন গ্লেন। এই ম্যাচে তৃতীয় মোহনবাগান খেলোয়াড় চোট পেয়ে মাঠ ছাড়লেন গোয়ানিজ ফুটবলার। সবুজ মেরুন শিবির কার্যত মিনি হাসপাতালে পরিণত হচ্ছে।
এরপর ৮২ মিনিটে দূরপাল্লার শট নেন কামিংস, কিন্তু অমরিন্দর তা রুখে দেন। কিয়ান নাসিরির পরিবর্তে গোলের জন্য সুহেল ভাটকে নামান সবুজ মেরুন কোচ।ম্যাচের শেষ মুহূর্তে গোল শোধ করে ম্যাচের ফল ২-২ করলেন সাদিকু।
ম্যাচ শেষে রয় কৃষ্ণের সঙ্গে বিতর্কে লাল কার্ড দেখলেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকল সবুজ মেরুন।












Click it and Unblock the Notifications