ISL 2023-24: অপেক্ষার অবসান, মোহনবাগান ক্লাবে এল লিগ শিল্ড ট্রফি, কখন গেলে দেখতে পাবেন সমর্থকরা?
সোমবারই মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান এসজি। সবুজ মেরুন সমর্থকদের অপেক্ষা ছিল কবে লিগ শিল্ড ট্রফি প্রিয় ক্লাবে আসবে? অবশেষে শনিবার হল অপেক্ষার অবসান। লিগ শিল্ড ট্রফি এল গঙ্গাপারের ক্লাবে। সমর্থকরা সামনে থেকে দেখেত পাবেন লিগ শিল্ড ট্রফি।
এখনই সেলিব্রেশন পর্ব না হলেও, সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে তাঁদের লিগ শিল্ড ট্রফি সামনে থেকে দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। আজ শনিবার বেলা ৩ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সমর্থকরা ক্লাবে গিয়ে লিগ শিল্ড ট্রফি চাক্ষুস করতে পারবেন। এমনই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ক্লাব। এছাড়াও শিল্ড রবিবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সোমবার সকাল ১১ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঠ্রফি দেখার সুযোগ থাকছে সমর্থকদের কাছে।

লিগ শিল্ড ট্রফি নিয়ে কম বিতর্ক হয়নি। ট্রফি টিম বাসে না গিয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আসলে এখনও আইএসএল শেষ হয়নি। প্লে অফের খেলা বাকি রয়েছে। সবুজ মেরুনের এবার লক্ষ্য আইএসএল ট্রফি। তাই কামিংস-দিমিত্রিরা শিল্ড জিতেও সেভাবে সেলিব্রেশনে মাতেননি। কোচ আন্তনিও লোপেজ হাবাসের নির্দেশ ছিল, আইএসএল ট্রফি জিতেই হবে উদযাপন।
তবে মোহনবাগান সমর্থকরা অপেক্ষা করছিলেন তাঁবুতে লিগ শিল্ড ট্রফিটা দেখার জন্য। কারণ এই প্রথমবার আইসএলে লিগ শিল্ড জিতেছে সবুজ মেরুন শিবির। কিন্তু ট্রফি জেতার পর তা চলে গিয়েছিল ইনভেস্টর গোষ্টীর অফিসে। আপাতত শনিবার কয়েক ঘণ্টার জন্য লিগ শিল্ডকে চাক্ষুস করতে পারবেন সমর্থকরা। এরপর বাকি দুই দিনও ক্লাবে এলে লিগ শিল্ড দেখতে পাবেন সদস্য সমর্থকরা।
আগামী মঙ্গলবার আইএসএলের সেমিফাইনাল খেলতে নামবে মোহনবাগান এসজি। সুপার সেমিতে বাগানের প্রতিপক্ষ ওডিশা এফসি।
শুক্রবার থেকেই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান এসজি। যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলন করে মোহনবাগান ফুটবলারা। সেখানে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসকে দেখা যায়নি। বাকি ফুটবলারেরা প্রায় সবাই এসেছিলেন। অনুশীলনে কখনও সিচুয়েশন প্র্যাকটিস, কখনও কর্নার বা দুই প্রান্ত থেকে উড়ে আসা বলে অনুশীলন করতে দেখা গিয়েছে। সাহাল আব্দুল সামাদ মূল দলের সঙ্গে অনুশীলন করেননি। ফিজিয়োর তত্ত্বাবধানে আলাদা করে অনুশীলন করেন।
শনিবার অবশ্য মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন কোচ হাবাস। ফলে স্বস্তি ফিরল সবুজ মেরুন শিবিরে।












Click it and Unblock the Notifications