ISL 2023-24: বিনামূল্যে হায়দরাবাদ ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান এসজি সমর্থকরাও, কোথায় পাবেন টিকিট?
আগামী শনিবার ঘরের মাঠে এই ম্যাচে খেলতে নামছে হাবাসের দল। কিন্তু এই ম্যাচের আগে বিরাট ঘোষণা করল মোহনবাগান এসজি। এই ম্যাচ সদস্যদের মতোই সমর্থকরাও বিনামূল্যে দেখতে পাবেন। বুধবার সোশ্যাল সাইটে সমর্থকদের বিনামূল্যে টিকিট দেওয়ার কথা ঘোষণা করল মোহনবাগান এসজি ম্যানেজমেন্ট।
আগামী ১০ তারিখ হায়দরাবাদ-মোহনবাগান এসজি ম্যাচের দুটি করে টিকিট বিনামূল্যে সমর্থকদের উপহার দেওয়া হবে যা আইএসএল এর ইতিহাসে এই প্রথমবার বিনামূল্যে টিকিট দেওয়া হবে। যারা আগে যাবেন তারা আগে টিকিট পাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিট দেওয়া হবে মোহনবাগান ক্লাব ও যুবভারতী থেকে।

নিজের ইন্সটাগ্রামে একটি পোস্ট করে তিনি লেখেন, 'মোহনবাগান এসজির মতো বড় ক্লাবে আমারে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আশা করছি দল যেই সাফল্যের আশায় আছে সেটা পাবে। কাজের জন্য এটা একটা বিশেষ যাত্রা ছিল, আমি এই ক্লাবকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি সবসময় এই ক্লাবকে মনে রাখব, দলকে সমর্থন করে যাব। সমর্থকরা খুব গুরুত্বপূর্ণ!
আনোয়ার আলি চোট পেয়ে লম্বা সময় দলের বাইরে ছিলেন। এরপর তিনি দলে ফিরলেও ডার্বিতে ফের চোট পান। তাঁর সঙ্গে ব্র্যান্ডন হ্যামিলও চোট পান। আনোয়ারের চোট নিয়ে প্রশ্ন তৈরি হন। হাবাসকে প্রশ্ন করলে তিনি সরাসরি কোনও উত্তর দেননি।
চোট পাওয়া দুই ফুটবলারকে নিয়ে স্বস্তির খবর নেই সবুজ মেরুন সমর্থকদের জন্য। সূত্রের খবর অনুসারে, ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই দুই ফুটবলারকে। তবে তাঁরা রিহ্যাব করেই ফিট হয়ে উঠার প্রক্রিয়া চালু রাখবেন।
আশা করা যাচ্ছে এই দুই ফুটবলারকেই এফসি গোয়া ম্যাচে খেলানোর চেষ্টা করছেন সবুজ-মেরুন কোচ। এফসি গোয়া ম্যাচটি হাবাসের দলের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। ডার্বিতে না থাকলেও আপাতত সেই সমস্যা কাটিয়ে পুরোদমে অনুশীলন করছেন হুগো বুমোসও। আগামী শনিবার হায়দরাবাদের বিরুদ্ধেও লিস্টন কোলাসোকে পাচ্ছেন না হাবাস।












Click it and Unblock the Notifications