ISL 2023-24: মোহনবাগান এসজির সঙ্গে ভারতসেরা কলকাতা মেট্রোও, চ্যাম্পিয়ন কোচ হাবাসকে নিয়ে বিশেষ পোস্ট
হাবাসের হাতে পড়ে বদল গিয়েছে মোহনবাগান এসজি। মাঝে কিছুটা সময় খারাপ খেললেও নতুন বছরের শুরুতেই ফেরান্দোকে সরিয়ে দলের ব্যাটন স্প্যানিশ বস হাবাসের হাতে তুলে দেন মোহনবাগান এসজি কর্তারা। আস্থার মর্যাদা রাখলেন হাবাস। লিগ শিল্ড জিতিয়ে বাগান জনতার নয়নের মনি এখন স্প্যানিশ কোচ। হাবাসকে প্রচারের কৌশল হিসাবে তুলে ধরল কলকাতা মেট্রোও।
মোহনবাগান এসজির লিগ শিল্ড জয়ের পরের দিনই কলকাতা মেট্রোর সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করা হয়েছে।সেখানে রয়েছে হাবাসের একটি ছবি।সেখান হাবাস বলছেন, 'ছেলেরা, চলো গঙ্গার নীচে মেট্রো চড়ি। ওটাও ভারতসেরা।' অর্থাৎ, আইএসএলের লিগ শিল্ড জিতে মোহনবাগান এসজি যে রকম ভারতসেরা ক্লাব হয়েছে, তেমনই গঙ্গার নীচে মেট্রোও যে দেশে প্রথম এবং সবার থেকে সেরা, সেটাই কলকাতা মেট্রোর পক্ষ থেকে বোঝানো হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর কিছু বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন হুগো বুমোসকে। দলের সঙ্গে যুক্ত করেছিলেন জনি কাউকোকে। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুকে প্রথম একাদশে রাখছিলেন ঘুরিয়ে-ফিরিয়ে। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গতকালের ম্যাচে হাবাসের তুরুপের তাস ছিলেন লিস্টন কোলাসো। কোলাসোকে শুরু থেকে খেলিয়ে প্রতিপক্ষের ওপর বাড়িয়েছিলেন চাপ।
লিগ শিল্ড জিতে বাগান কোচ হাবাস বলেন, আমি খুব খুশি খুশি। ট্রফিটা আমাদের প্রাপ্য। শেষ ১২ ম্যাচে সেরা দল ছিল মোহনবাগান। এটি একটি স্মরণীয় মুহূর্ত। মুম্বই খুব ভালো দল এবং হারানো খুব কঠিন। তাই এই ম্যাচটি আমাদের জন্য সেরা।"
#গঙ্গার নিচে #মেট্রো #ভারতের গর্ব।
— Metro Railway Kolkata (@metrorailwaykol) April 16, 2024
আসুন সেই অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করুন। pic.twitter.com/I8lOXJpQOU
ক্লাবের সচিব দেবাশিস দত্ত বলেছেন, এই নিদারুণ সাফল্যের মূলত দুটি কারণ। এক, কোচ হাবাস। তিনি এসেই দলকে দক্ষ সেনাপতির মতো পরিচালনা করেছেন। ফেরান্দো সরে যেতেই আমরা বিন্দুমাত্র দেরি না করে তাঁকে কোচ করে নিয়ে এসেছিলাম। তিনি সেই ভরসার যোগ্য মর্যাদা দিয়েছেন।
এ বার সামনে সেমিফাইনাল। একই মরসুমে লিগ-শিল্ড ও আইএসএল ট্রফি জেতার সুযোগ রয়েছে মোহনবাগানের সামনে। তার আগে বুধবার ক্লাবে লিগ শিল্ড জয়ের সেলিব্রেশন হতে পারে।












Click it and Unblock the Notifications