ISL 2023-24:চেন্নাইয়িন ম্যাচের আগে জ্বরে কাবু হাবাস, সাহালের সঙ্গে অনিশ্চিত সবুজ মেরুনের এক তারকা বিদেশিও

বিরতির পর শনিবার থেকে আবার শুরু হয়ে গেল আইএসএল। গ্রুপ পর্বের শেষ ল্যাপের লড়াইয়ের নামছে দলগুলি, রবিবার ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান এসজি। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট ৪১। যদিও একটি ম্যাচ বেশি খেলেছে মুম্বই।

লিগ শিল্ডের জয়ের লক্ষ্যে নামা সবুজ মেরুনের কাছে বাকি চার ম্যাচই ডু এর ডাই। রবিবার প্রথম পরীক্ষা ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। এই ম্যাচের আগে এমনিতেই সাহালের চোট নিয়ে চিন্তায় মোহনবাগান এসজি থিঙ্ক ট্যাঙ্ক।জাতীয় দল থেকে চোট নিয়ে ফের সাহাল চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না।

তার উপর বাগান শিবিরের চিন্তা বাড়ালেন স্বয়ং কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। প্রবল জ্বরে আক্রান্ত হওয়ায় ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনেই আসতে পারলেন না বাগান কোচ। তাঁর পরিবর্তে ফুটবলার দীপক টাংড়ির সঙ্গে সাংবাদিক সম্মেলনে এলেন হাবাসের সহকারী ম্যানুয়েল ক্যাসকালানা। রবিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচে ডাগ আউটে আদৌও উপস্থিত থাকতে পারবেন হাবাস? তা নিয়েই চর্চা শুরু হয়েছে।

লম্বা একটা বিরতি কাটিয়ে রবিবার ফের মাঠে নামছে মোহনবাগান শিবির। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি লিগের ১১ নম্বর স্থানেধ। তবুও প্রতিপক্ষ দলকে হালকাভাবে নিচ্ছে না সবুজ মেরুন শিবির। প্রথম পর্বের ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছিল মোহনবাগান এসজি। রবিবারও সেই ধারা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন দিমিত্রি-শুভাশিসরা।

এই ম্যাচে সাহাল ছাড়াও জনি কাউকোকে পাবে না মোহনবাগান এসজি। চোট নিয়েই জাতীয় দল থেকে ফেরা সাহাল ইতিমধ্যেই মাঠে নেমে অনুশীলন শুরু করেছেন। কিন্তু ম্যাচ খেলার জন্য তৈরি হননি। সালাহকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছেন না টিম ম্যানেজমেন্ট। জনি কাউকো ফিট থাকলেও তাঁর খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। ম্যাচের দিন সকালে ফুটবলারদের চোটের অবস্থা দেখেই প্রথম একাদশ সাজাতে চাইছেন থিঙ্ক ট্যাঙ্ক।

ম্যাচের আগের দিন মোহনবাগান এসজির সহকারী কোচ ম্যানুয়েল বলেন, 'ম্যাচের দিন সকালে ফুটবলারদের চোটের অবস্থা দেখা হবে তারপরই আমরা প্রথম একাদশ গঠন করব। চেন্নাইয়িন এফসির কঠিন প্রতিপক্ষ। তাই আমাদের সতর্ক থাকতে হবে।'

বিরতির আগে টানা জয়ের মধ্যে ছিল বাগান। মাঝের এই ব্রেকে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন হাবাসের ডেপুটি। তিনি বলেছেন, 'বিরতিতে কোনও সমস্যা হবে না। সব জায়গায় একই জিনিস হয়। একটা ফিফা উইন্ডো থাকে। ফুটবলারদের জাতীয় দলের জন্য ছাড়তেই হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+