ISL 2023-24: মোহনবাগান এসজিতে বড় বদল! বাদ গেলেন হুগো বুমোস? পরিবর্তে জায়গা হল কার?

নতুন বছরের শুরু থেকেই মোহনবাগান এসজিতে হুগো বুমোসের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। মরশুমের শুরু থেকেই ফরাসি তারকা নিজের নামের প্রতি সুবিচার করতে পারছি‌লেন না। ফলে তাঁকে দলে রাখা নিয়েই প্রশ্ন ছিল। তার উপর উঠেছি‌ল শৃঙ্খলা জনিত বিতর্কও। এই প্রেক্ষাপটে ডার্বি ম্যাচে বাগানের স্কোয়াডেই ছিলেন না হুগো। জনি কাউকোর আগমনের পর থেকেই হুগোর দলে থাকা নিয়ে প্রশ্ন জোরালো হয়।

শনিবার সন্ধ্যায় ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে ‌নামছে মোহনবাগান এসজি। কিন্তু সকালেই দেখা গেল বড় চমক। ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো না হলেও আইএসএলের ওয়েবসাইটে দেখা গেল মোহনবাগান এসজির স্কোয়াডে নেই হুগো বুমোসের নাম। ফলে তাঁকে আনরেজিস্টার করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু স্কোয়াডে নাম রয়েছে জনি কাউকোর। ফলে এটা থেকে এক প্রকার স্পষ্ট হয়ে যায় সবুজ মেরুনে ব্রাত্য হয়ে পড়েছেন হুগো।

ISL 2023-24

আইএসএলের অফিসিয়াল ওয়েবসাইটটে হুগোর নাম সরিয়ে দেওয়ার অর্থ, তাঁর ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। আর সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে না তাঁকে। ডার্বির আগের দিন প্র্যাকটিস করলেও আঠারো জনের দলে রাখা হয়নি হুগোকে। গতকালও দলের সঙ্গে অনুশীলন করেন।

এরপর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নিজের একটি পোস্ট করেন হুগো বুমোস। সেখা‌নে তিনি লেখেন, 'নিজের থেকে জোর করে গুডবাই শব্দটা বলতে হলেও, আমার হৃদয় এটা কখনও চায়নি।' সঙ্গে সবুজ ও লাল রঙের দুটি হার্টের ইমোজি দেওয়া।' যদিও হুগোর বিষয়ে টিম ম্যানেজমেন্ট মুখ খোলেনি বিকেল পর্যন্ত।।

সারাদিনের চর্চার শেষে সন্ধ্যার পর মোহনবাগান এসজির পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল মরশুমের বাকি সময়ের জন্য হুগো বুমোসের পরিবর্তে দলে এসেছেন জনি কাউকো।

২০২১ সালে মুম্বই সিটি এফসি থেকে রেকর্ড পরিমাণ অর্থে বুমোসকে দলে নিয়েছিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট। তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি ছিল। কিন্তু মরশুমের শুরু থেকেই তাঁর পাৱফরম্যান্স মন ভরাতে পারেনি টিম ম্যানেজমেন্টেরর। সবুজ মেরুন জার্সিতে ৪৫ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১১টি। আইএসএল এবং ডুরান্ড কাপ জিতেছেন।

শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে মোহনবাগান এসজি। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে সবুজ মেরুন শিবির। কারণ এই ম্যাচে পুরো পয়েন্ট তুলতে না পারলে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে আরও পিছিয়ে পরবে হাবাসের দল। এই ম্যাচে দলে বদল হবে। আনোয়ার, হ্যামিল খেলতে পারবেন না।

এই ম্যাচের আগে সবুজ মেরুনের হেডস্যার হাবাস বলেছেন, 'হায়দরাবাদ ম্যাচ আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ দল অত্যন্ত ভালো। হালকাভাবে নেওয়ার বিষয় নেই। প্রতিটা ম্যাচের মতো এবারও আমরা তিন পয়েন্টের লক্ষ্যে নামব। আমি জানি, দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আত্মবিশ্বাসের অভাব রয়েছে ফুটবলারদের মধ্যে। তবুও আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+