ISL 2023-24: বড় ম্যাচে টিকিটের দামের বৈষম্য নিয়ে বিরাট বিতর্ক, দর্শকদের রাতে বাড়িতে ফেরাতে উদ্যোগী ইস্টবেঙ্গল
ঘরের মাঠে ডার্বি ধরে রেখে প্রাথমিক লড়াইয়ে জয় পেয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু বড় ম্যাচের চার দিন আগে থেকেই মাঠের বাইরে লড়াই শুরু হয়ে গেল। ডার্বির দিন-ক্ষণ সময় নিয়ে বিতর্ক চলার পর এবার চর্চায় টিকিটের দামের বৈষম্য। বুধবার থেকে বড় ম্যাচের অন লাইনে টিকিট বিক্রি শুরু হল।
কিন্তু টিকিটের দাম প্রকাশের পরই বিতর্কের ঝড় উঠেছে। আগে জানানো হয়েছিল ৬ মার্চ দুপুর তিনটে থেকে শুরু হবে ডার্বির টিকিট বিক্রি। তবে কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটা পিছিয়ে যায়। এরপর অবশ্য অনৃ লাইনে টিকিট বিক্রি শুরু হয়।

টিকিটের দামে বৈশষ্য থাকায় ক্ষুব্ধ হয়েছেন সবুজ মেরুন সমর্থকরা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'এই ধারা একবার শুরু হলে এটার ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে। টিকিটের দামে বৈশম্য থাকলে আমরাও পরের হোম ম্যাচে এর প্রতিশোধ নিতে পারি। ওনারা গলা ফাটিয়ে বলেন আমরা ভিখিরি। সেই কারণেই কি নিজেদের টিকিটের দাম কমিয়ে রাখলেন, আর মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম বাড়িয়ে দিলেন? আশ্চর্য হয়ে যাচ্ছি।'
যদিও ইস্টবেঙ্গল শিবির এই যুক্তি মানতে নারাজ।তাঁদের পাল্টা দাবি, আমাদের সমর্থকদের জন্য আমাদের গ্যালারির টিকিটের দামে ছাড় দিয়েছি। যারা সারা বছর মাঠে এসে আমাদের খেলা দেখে, দলকে সমর্থন করে তাদের জন্য আমরা ছাড় দিয়েছি।
এবার ম্যাচের সময় এক ঘণ্টা পিছিয়ে আসায় সমর্থকদের সমস্যা দেখা গিয়েছে। বিশেষ করে দূর থেকে যেই সমর্থকরা আসছেন, তাঁদের সমস্যা দেখা দেবে বেশি। অনেকে এই সময় নিয়ে আপত্তি জানিয়েছেন। যদিও ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ম্যাচের পরে যুবভারতী থেকে শহরের প্রধান স্থানগুলিতে দর্শকদের ফেরার জন্য ১১।১৫ মিনিট পর্যন্ত বাস চালানোর অনুরোধ করা হয়েছে পরিবহন দপ্তরকে। একইসঙ্গে মেট্রো রেলকে চিঠি দিয়ে অতিরিক্ত মেট্রো চালানোর আবেদন করেছে লাল হলুদ।












Click it and Unblock the Notifications