ISL 2023-24: আইএসএলের ডার্বিতে সবুজ মেরুনের একাধিপত্য, ম্যাচ শেষে সমর্থকদের জন্য থাকছে বিশেষ সুবিধা
শনিবার আইএসএলের প্রথম ডার্বি। চলতি মরশুমে এখনও পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে মোহনবাগান এসজি জিতেছে ১ বার অন্যদিকে ইস্টবেঙ্গল জিতেছেন ২ বার। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল হারিয়েছিল সবুজ মেরুনকে। তবে টুর্নামেন্টের ফাইনালে বদলা নেয় পাল তোলা নৌকার দল। তবে সুপার কাপে ফের হারের মুখ দেখতে হয় সবুজ মেরুনকে।
এই নিয়ে চতুর্থ মরশুম আইএসএল খেলতে নেমে কলকাতার দুই প্রধান। এরআগে আইএসএলের মঞ্চে ছয়বার মুখোমুখি হয়েছে কলকাতার দুই বড় ক্লাব। শনিবারের ম্যাচে সপ্তমবার মুখোমুখি হতে চলেছে ইস্ট-মোহন। পরিসংখ্যানে এগিয়ে কারা? কোন ম্যাচের ফলাফল কী হয়েছিল? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সেই মরশুমের দ্বিতীয় সাক্ষাতে ৩-১ গোলে জয় পায় সবুজ মেরুন। দ্বিতীয় মরশুমের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয় পায় এটিকে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে৩-১ গোলে জয় তুলে নেয় সবুজ মেরুন। শেষ মরশুমের দুটি ম্যাচেও হারের মুখ দেখে লাল হলুদ। দুই পর্বের ম্যাচেই ২-০ ফলে জেতে এটিকে মোহনবাগান।
আইএসএলের পয়েন্ট তালিকায় ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে সবুজ মেরুন।গত মরশুমে দশটি ম্যাচে তারা অর্জন করে ২০ পয়েন্ট। ২০২১-২২ মরশুমে দশটি ম্যাচের পর তাদের সংগৃহিত পয়েন্ট ছিল ১৬ ও প্রথম মরশুমে দশ ম্যাচে তারা পেয়েছিল ২০। সে দিক দিয়ে দেখতে গেলে অন্যান্যবারের মতোই এগিয়ে চলেছে সবুজ-মেরুন শিবির।
ইস্টবেঙ্গল ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে।এ বার এ পর্যন্ত আটটি গোল খেয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের ইতিহাসে দশ ম্যাচে এ বারই সবচেয়ে কম গোল হজম করেছে তারা।
এদিকে সমর্থকদের সুবিধার জন্য সল্টলেক স্টেডিয়ামের প্রতিটি গেটে থাকবে বাস। মোট ৩২টি বাসের ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণেশ্বর, গড়িয়া, বারাসত, এয়ারপোর্ট-সহ বিভিন্ন রুটে যাবে রাজ্য পরিবহণ দফতরের বাসগুলি। খেলা শেষ হওয়ার পর নির্দিষ্ট সময় অন্তর বাস ছাড়বে।
ডার্বির আয়োজক মোহনবাগানের দাবি, শনিবার রাত ১০টা থেকে মেট্রোর ইস্ট-ওয়েস্ট রুটে বাড়তি তিনটি মেট্রো চলবে। অতিরিক্ত ট্রেন এরআগেও আইএসএলের ম্যাচে চলেছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications