ISL 2023-24: খাবরাকে নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, ছাত্রের চোট প্রসঙ্গে বড় আপডেট দিলেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

নর্থ-ইস্ট ইউনাইটেডকে বড় ব্যবধানে হারানোর পর শনিবার পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। কিন্তু এই ম্যাচে নামার আগে বড় ধাক্কা লাল হলুদ শিবিরে। নর্থ-ইস্ট ম্যাচে চোট পেয়েছিলেন হরমনজ্যোৎ খাবরা। তাঁর চোট ‌নিয়ে প্রথম থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল। শুক্রবার সাংবাদিক সম্মে‌লনে এসে দলের বর্ষীয়ান ফুটবলারের চোট নিয়ে বড় আপডেট দিলেন কোচ কার্লোস কুয়াদ্রাত।

নর্থ-ইস্ট ম্যাচে বড় জয়ের পরও টেনশনের চোরাস্রোত ঢুকে পড়েছিল লাল-হলুদ শিবি্রের ড্রেসিংরুমে। তার বড় কারণ ছিল হরমনজ্যোৎ সিং খাবরার চোট। তাঁর চোটের লক্ষ্ণণ খুব একটা ভালো ছিল না। পঞ্জাব ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে খাবরাকে নিয়ে আশার বাণী শোনাতে পারলেন না কোচ লাল হ‌লুদের হেডস্যার।খাবরার মতো কার্যকরী ফুটবলার খুব কমই দেখা যায়। যে কোনও পজিশনেই কার্যকর ভূমিকা নিতে পারেন খাবরা।

হরমনজ্যোৎ খাবরা

কার্লোস কুয়াদ্রাত বলেন, 'পরীক্ষার পর দেখা গিয়েছে খাবরার লিগামেন্ট টিয়ার হয়েছে।ও পুরো মরসুমের জন্য বাইরে কিনা বা কীভাবে চিকিৎসা করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট এবং দলের মেডিকেল টিম। শুধু ফুটবলার হিসাবেই নয় মানুষ হিসাবেও দলে অত্যন্ত কার্যকরী ছিলেন খাবরা। তাঁর না থাকাটা অবশ্যই আমাদের কাছে বড় ক্ষতি।'

ডিফেন্স থেকে মাঝমাঠ, যে কোনও জায়গাতেই খেলতে পারতেন এই বর্ষীয়ান ফুটবলার। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই চোট পান হরমনজ্যোৎ খাবরা। চোট যে কতটা গুরুতর, ডাগআউটে তাঁকে দেখেই আন্দাজ করা গিয়েছিল। পায়ে ছিল ব্যান্ডেজ। ম্যাচের বেশির ভাগ সময় বেঞ্চে বসেই কাটাতে হয় তাঁকে। ক্রাচ নিয়ে স্টেডিয়াম ছেড়েছিলেন খাবরা।

বোরহা হেরেরারও নর্থইস্ট ম্যাচে চোট পান। বল দখলের লড়াইয়ে মাথায় চোট লাগে তাঁর। কনকাশনও পরীক্ষা করা হয়। কিছুক্ষণ পরই তুলে নেওয়া হয় বোরহাকে। তাঁর পরিবর্তে নামানো হয় পারদোকে। যদিও পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে বোরহা খেলতে পারেন।

ইস্টবেঙ্গলের প্রধান সমস্যা হল ধারাবাহিকতা বজায় রাখতে না পারা। ঘরের মাঠে পঞ্জাব ম্যাচের আগে অবশ্য কার্লোস কুয়াদ্রাত বলেন, 'শেষ ম্যাচের ফলাফল আমাদের ফুটবলারদের মানসিকভাবে খুব শক্তিশালী রেখেছে। তবে নর্থ-ইস্ট ম্যাচ অতীত। আগামীকালীর ম্যাচ থেকেও পুরো পয়েন্ট আমাদের ঘরের তুলতে হবে। প্রত্যেক ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা থাকে। পঞ্জাব ম্যাচের ক্ষেত্রেও তাই।'

সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগের লড়াইয়ে ৮ নম্বরে আছে লাল হলুদ।এই ম্যাচে জিতলে প্রথম ছয়ে ঢুকে পড়তে পারবে লাল হলুদ। যদিও কোচ কার্লোস বলছেন, 'আমাদের লক্ষ্য কালকের ম্যাচে তিন পয়েন্ট। ঘরের মাঠে সমর্থকদের সামনে পুরো পয়েন্ট সংগ্রহ করাই আমাদের লক্ষ্য। পয়েন্ট টেবল নিয়ে ভাবছি না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+