ISL 2023-24: ফেব্রুয়ারি ও মার্চে আইএসএলে কলকাতা ডার্বি! ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি-র সমস্ত ম্যাচের সূচি দেখুন
ISL 2023-23: সুপার কাপের ফাইনাল হবে রবিবার। তারপর ৩১ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে আইএসএলের দ্বিতীয়ার্ধের খেলা। জামশেদপুরে সেদিন মুখোমুখি হবে জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি।
দ্বিতীয়ার্ধের সূচি ঘোষণা হতেই সিংহভাগ সমর্থকদের নজর কলকাতা ডার্বির দিকে। ফেব্রুয়ারি ও মার্চে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। চলতি মরশুমে আপাতত ডার্বির ফলাফল লাল হলুদের পক্ষে ২-১।

আইএসএলের ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। যেদিন দুটি খেলা থাকবে সেদিন প্রথম খেলা শুরু হবে বিকেল ৫টায়, দ্বিতীয় খেলা শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৭টা। আইএসএলে কলকাতা ডার্বি স্থগিত রাখা হয়েছিল। ফেব্রুয়ারির ৩ তারিখের ডার্বি পড়েছে শনিবার, এটি মোহনবাগান এসজির হোম ম্যাচ হিসেবে গণ্য হবে।
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফিরতি ডার্বটি অবশ্য রাখা হয়েছে রবিবার। ১০ মার্চ সেটিও শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই। আইএসএলের দ্বিতীয়ার্ধের খেলা চলবে এপ্রিলের ১৪ তারিখ। যদিও লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলে আইএসএলের ম্যাচের দিনক্ষণ বদলের প্রয়োজন হবে কিনা তা স্পষ্ট হবে।
ইস্টবেঙ্গলের হোম ম্যাচ: ১৩ ফেব্রুয়ারি- মুম্বই সিটি এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৬ ফেব্রুয়ারি- চেন্নাইয়িন এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা), ১০ মার্চ- মোহনবাগান সুপার জায়ান্ট (সন্ধ্যা সাড়ে ৭টা), ৭ এপ্রিল- বেঙ্গালুরু এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা)।
ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ- ৩ ফেব্রুয়ারি- মোহনবাগান সুপার জায়ান্ট (সন্ধ্যা সাড়ে ৭টা), ১০ ফেব্রুয়ারি- নর্থইস্ট ইউনাইটেড এফসি, ১৭ ফেব্রুয়ারি- হায়দরাবাদ এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা), ২২ ফেব্রুয়ারি- জামশেদপুর এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৯ ফেব্রুয়ারি- ওডিশা এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা), ৬ মার্চ- এফসি গোয়া (সন্ধ্যা সাড়ে ৭টা), ৩ এপ্রিল- কেরালা ব্লাস্টার্স এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা), ১০ এপ্রিল- পাঞ্জাব এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা)।
মোহনবাগান সুপার জায়ান্টের হোম ম্যাচ: ৩ ফেব্রুয়ারি- ইস্টবেঙ্গল (সন্ধ্যা সাড়ে ৭টা), ১০ ফেব্রুয়ারি- হায়দরাবাদ এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৭ ফেব্রুয়ারি- নর্থইস্ট ইউনাইটেড এফসি (বিকেল ৫টা), ১ মার্চ- জামশেদপুর এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা), ৩১ মার্চ- চেন্নাইয়িন এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৩ এপ্রিল- মুম্বই সিটি এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা)।
মোহনবাগান সুপার জায়ান্টের অ্যাওয়ে ম্যাচ: ১৪ ফেব্রুয়ারি- এফসি গোয়া (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৪ ফেব্রুয়ারি- ওডিশা এফসি (বিকেল ৫টা), ১০ মার্চ- ইস্টবেঙ্গল (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৩ মার্চ- কেরালা ব্লাস্টার্স এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা), ৬ এপ্রিল- পাঞ্জাব এফসি (বিকেল ৫টা), ১১ এপ্রিল- বেঙ্গালুরু এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা)।












Click it and Unblock the Notifications