ISL 2023-24: আইএসএলের ফাইনাল মে মাসের প্রথম সপ্তাহেই, হাতের মুঠোয় রাখুন প্লে-অফের সূচি
ISL 2023-24: আইপিএলের প্লে-অফে ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করে ফেলেছে ৬টি দল। পাঞ্জাব এফসির কাছে ইস্টবেঙ্গল পরাস্ত হতেই ষষ্ঠ দল হিসেবে প্লে-অফে গিয়েছে চেন্নাইয়িন এফসি।
আজ প্রকাশ করে দেওয়া হলো আইএসএলের প্লে-অফের সূচি। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হলো ফাইনালের দিনক্ষণ।

২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের। লিগ শিল্ড জেতার লক্ষ্যে বাগানকে শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয় তো ছিনিয়ে নিতে হবেই, তার আগে বেঙ্গালুরু এফসিকেও হারাতে হবে আজ।
এফসি গোয়া ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ওডিশা এফসি। ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। ২১ ম্যাচে ২৭ পয়েন্ট রয়েছে চেন্নাইয়িন এফসির।
আইএসএল ফাইনালে ওঠার লড়াই শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকে। প্রথমে হবে নক আউট ম্যাচ। তারপর হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে সেমিফাইনাল। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা দল দুটি সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। বাকিদের খেলতে হবে সিঙ্গল-লেগ প্লে-অফ।
তৃতীয় থেকে ষষ্ঠ স্থানাধিকারী দলগুলির মধ্যে যে সিঙ্গল-লেগ প্লে-অফ হবে তার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে কোন দুটি দল সেমিফাইনাল খেলবে। তিন থেকে ছয় নম্বর দলগুলির জন্য প্লে-অফ ম্যাচগুলি অনুষ্ঠিত হবে এপ্রিলের ১৯ ও ২০ তারিখ।
প্রথম লেগের সেমিফাইনাল দুটি হবে এপ্রিলের ২৩ ও ২৪ তারিখ। দ্বিতীয় লেগের সেমিফাইনাল হবে এপ্রিলের ২৮ ও ২৯ তারিখ। ৪ মে হবে ফাইনাল। ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে তা পরে জানাবে এফএসডিএল।












Click it and Unblock the Notifications